News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা সংক্রমণ ঠেকাতে আরও এক সপ্তাহ দিল্লিতে লক ডাউনের মেয়াদ বাড়ল কেজরিওয়াল সরকার
Image

করোনা সংক্রমণ ঠেকাতে আরও এক সপ্তাহ দিল্লিতে লক ডাউনের মেয়াদ বাড়ল কেজরিওয়াল সরকার

নয়াদিল্লি, ১৬ মে(হি.স.) : এখনও আয়ত্তে আসেনি করোনা সংক্রমণ। দিল্লিতে আরও এক সপ্তাহের জন্য লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হল। রবিবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, আগামী ২৪ মে সকাল ৫টা পর্যন্ত লকডাউন জারি থাকবে রাজধানীতে।


শেষ প্রশাসনিক ঘোষণা অনুসারে, ১৭ মে লকডাউন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ঠিক তার একদিন আগেই বাড়িয়ে দেওয়া হল লকডাউনের সময়সীমা। নতুন ঘোষণা অনুসারে আগামী ২৪ মে পর্যন্ত লকডাউন চলবে রাজধানীতে। দিল্লিতে সংক্রমণের বাড়বাড়ন্ত কিছুটা হলেও শেষ কয়েকদিনে কমেছে। কিন্তু এখনও সংক্রমণের হার নামেনি ৫ শতাংশের নীচে। প্রশাসন সূত্রে খবর, সংক্রমণের হার ৫ শতাংশের নীচে নামার জন্য অপেক্ষা করা হচ্ছে। এর আগে একাধিক ধাপে লকডাউন করায় সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রিত হয়েছে। তাই আর ঝুঁকির রাস্তায় হাঁটতে চায় না প্রশাসন।


গোটা দিল্লি জুড়েই অনেকাংশে সংক্রমণ নিম্নমুখী বলেও জানিয়েছে প্রশাসন। এই লকডাউনের সময়সীমা হাসপাতালগুলির উপর চাপ বাড়াবে বলেও জানিয়েছে কেজরিওয়াল সরকার। অক্সিজেনের ঘাটতি মেটাতে এনটিপিসি-র তরফে ১১টি অক্সিজেন প্ল্যান্টের অর্ডার অনুমোদন করা হয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top