News Flash

  • Home
  • বিনোদন
  • রাশিয়া থেকে হায়দরাবাদে পৌঁছল দ্বিতীয় দফার করোনা ভ্যাকসিন স্পুটনিক
Image

রাশিয়া থেকে হায়দরাবাদে পৌঁছল দ্বিতীয় দফার করোনা ভ্যাকসিন স্পুটনিক

হায়দরাবাদ, ১৬ মে(হি.স.) : রাশিয়া থেকে দ্বিতীয় দফার করোনা ভ্যাকসিন স্পুটনিক রবিবার হায়দরাবাদে এসে পৌঁছল। ভারতে অবস্থিত রাশিয়ার দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে ভারত- রাশিয়া করোনার বিরুদ্ধে এই যৌথ লড়াই চলবে আর এটা তার একটা উদাহরণ মাত্র। একমাত্র রাশিয়ার এই বিদেশী ভ্যাকসিন স্পুটনিককে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ভ্যাকসিন স্পুটনিক ১ মে ভারতে এসেছে।


প্রসঙ্গত গত ১২ এপ্রিল ভারত সরকারের পক্ষ থেকে স্পুটনিককে দেশে আনার ক্ষেত্রে সম্মতি দেওয়া হয়েছিল।  তবে দেশে গত কয়েক দিন ধরে  করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। তবে রবিবার গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ১১ হাজার ১৭০ জন। দৈনিক সংক্রমণ কমলেও ফের বেড়েছে দৈনিক মৃত্যু। শনিবার দৈনিক মৃত্যু নেমেছিল ৪ হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় তা ফের ৪ হাজার ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৪ হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে।


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ১৬ মে রবিবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪৬ লক্ষ ৮৪ হাজার ৭৭ জন। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২ লক্ষ ৭০ হাজার ২৮৪ জনের। দেশে কোভিড সংক্রমণের হার বাড়লেও গত ২৪ ঘণ্টায় এই হার কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ১৬.৯৮ শতাংশ। এখনও পর্যন্ত দেশে মোট সংক্রমণের হার ৭.৮৪ শতাংশ।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026

বাংলা অভিনেতা-রাজনীতিক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ

কলকাতা, ২৫ আগস্ট (আইএএনএস): বাংলা অভিনেতা ও প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এক কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top