News Flash

  • Home
  • Uncategorized
  • কাভিড-১৯ : রাজ্য সরকারের কাছে প্রস্তুতি সংক্রান্ত বিষয় জানতে চাইল হাইকোর্ট
Image

কাভিড-১৯ : রাজ্য সরকারের কাছে প্রস্তুতি সংক্রান্ত বিষয় জানতে চাইল হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে৷৷ কোভিড-১৯ নিয়ে রাজ্য সরকারের কাছে প্রস্তুতি সংক্রান্ত যাবতীয় বিষয় জানতে চাইল হাইকোর্ট৷ গতবছর হাইকোর্টে স্বতঃপ্রণোদিত একটি মামলা হয়েছিল৷ সেই মামলার প্রেক্ষিতে সোমবার হাইকোটে মামলার শুনানি হয়েছে৷


মামলাটি উঠে মুখ্য বিচারপতি এ এ কোরেশি এবং বিচারপতি এস তলাপাত্রের বেঞ্চে৷ গত আট মার্চ রাজ্য সরকারের তরফ থেকে এফডিভিট দিয়ে হাইকোর্টকে জানানো হয়েছিল চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত তথ্য৷ এর মধ্যে রয়েছে প্যারামেডিকেল স্টাফ, পরিকাঠামো এবং করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সংক্রান্ত বিষয়৷


হাইকোর্ট কোভিড-১৯ এর পরীক্ষার ক্ষেত্রে গতবছর যে পরিমান করা হচ্ছে তার থেকে বেশী এবারে করা হচ্ছে সেই বিষয়টিও হাইকোর্টের নজরে এসেছে৷ তারপরও হাইকোর্ট রাজ্য সরকারের কাছে বেশ কিছু প্রশ্ণ রেখেছে৷ সেই প্রশ্ণগুলি আগামী ১৭ মে এর মধ্যে হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে৷ ১৭ মে এই মামলার পরবর্তী শুনানী হবে৷ হাইকোর্ট যেসব প্রশ্ণ রাজ্য সরকারের কাছে রেখেছে সেগুলির মধ্যে রয়েছে, কত সংখ্যক শয্যা রাখা হয়েছে৷ তার মধ্যে অক্সিজেন সহ এবং অক্সিজেন ছাড়া কত সংখ্যা৷ সেই সাথে শিশুরা আক্রান্ত হলে তাদের জন্য কি ব্যবস্থা করা হয়েছে সেই বিষয়েও রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে হাইকোর্ট৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top