News Flash

  • Home
  • Uncategorized
  • চিটফান্ডের টাকা ফেরত চেয়ে মানুষের রোষের শিকার মানিক সরকার, কৃতকর্মের ফল, বলল বিজেপি
Image

চিটফান্ডের টাকা ফেরত চেয়ে মানুষের রোষের শিকার মানিক সরকার, কৃতকর্মের ফল, বলল বিজেপি

আগরতলা, ১০ মে (হি.স.)৷৷ রোজভ্যালি সহ চিটফান্ড-এ গচ্ছিত আমানত ফেরত চেয়ে আজ সোমবার ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতাকে কাছে পেয়ে বিক্ষোভ দেখিয়েছেন শান্তিরবাজারবাসী৷ মূলত, আক্রান্ত দলীয় কর্মীর খোঁজ নিতে গিয়েছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার সহ বিধায়ক বাদল চৌধুরী, বিধায়ক সুধন দাস ও সিপিএম নেতৃবৃন্দ৷ বিক্ষুব্ধ জনতা তাঁদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়েছেন৷ তাতে, তাঁরা দৈহিকভাবে আক্রান্ত হওয়ার সাথে গাড়িও ভাঙচুর হয়েছে৷ ওই ঘটনায় বিরোধী দলনেতা ত্রিপুরায় জঙ্গলের শাসন কায়েম হয়েছে বলে শাসক দলকে নিশানা করেছেন৷ তবে, সিপিএম-এর বিক্ষুব্ধ কর্মী-সমর্থকদের দীর্ঘ সময়ের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গিয়েছে বলে দাবি করেন আইনমন্ত্রী রতনলাল নাথ৷


মন্ত্রী রতনলালের সাফ কথা, ক্ষমতায় থাকার সময় কর্মীদের নানা প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়েছিলেন সিপিএম নেতৃবৃন্দ৷ তাই আজ তাঁদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে৷ বিজেপি-র প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের সাফ কথা, আইন হাতে তুলে নেওয়া উচিত নয়৷ সাথে তিনি যোগ করেন, চিটফান্ড-এ টাকা রাখার জন্য সিপিএম নেতৃবৃন্দরা উৎসাহিত করেছেন৷ এখন তার ফল ভোগ করছেন৷


সোমবার বেলা আনুমানিক ১২টা ৩০ মিনিট নাগাদ শান্তিরবাজার পোস্টফিস সংলগ্ণ এলাকায় সিপিআইএম সমর্থিত কর্মী নরেন্দ্র দাসের বাসভবনে যান বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ কিছুদিন আগে দুষৃকতকারীরা শান্তিরবাজারে কয়েকজন সিপিআইএম সমর্থিত কর্মীর বাসভবনে গিয়ে বাড়িঘর ভাঙচুর করেছিল৷ ওই ঘটনায় দলীয় কর্মীদের খোঁজ নিতে যান মানিক সরকার৷ তিনি শান্তিরবাজারে প্রবেশের পথে স্থানীয় মানুষের ক্ষোভের মুখে পড়েন৷ সকলে হাতে কালো পতাকা নিয়ে চিটফান্ডে গচ্ছিত আমানত ফেরত চাই এবং গো ব্যাক স্লোগান দিতে থাকেন৷ সমস্ত কিছু উপেক্ষা করে মানিকবাবু নরেন্দ্র দাসের বাসভবনে প্রবেশ করেন৷ সেখানে গিয়ে পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেন৷ পরবর্তী সময় শান্তিরবাজারে অসংখ্য লোকজন জড়ো হওয়ার ফলে অন্যান্য সিপিআইএম কর্মীদের বাসভবনে যাবার সিদ্ধান্ত বাতিল করেন তিনি৷


আজ তাঁর সাথে সফরে উপস্থিত ছিলেন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বর্তমান বিধায়ক বাদল চেঁধুরী, প্রাক্তন বিধায়ক বাসুদেব মজুমদার, বিধায়ক সুধন দাস সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ৷
এদিকে, নরেন্দ্র দাসের বাড়ি থেকে আগরতলা আসার উদ্দ্যেশ্যে রওয়ানা দেওয়ার সময় সেখানে উপস্থিত স্থানীয় লোকজন হঠাৎ উত্তেজিত হয়ে ওঠেন৷ তাঁদের ওপর আচমকা আক্রমণ শুরু করেন৷ তাঁদেরকে উদ্দ্যেশ্য করে ছোঁড়া হয় ডিম, ঝাঁড়ু, জোতা সহ অন্যান্য সামগ্রী৷ ভাঙচুর করা হয় গাড়ি৷ তাতে আহত হন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী৷


এদিন শান্তিরবাজার থেকে ফিরে সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা বিস্তারিত জানান এবং ত্রিপুরায় জঙ্গলের শাসন কায়েম হয়েছে বলে দাবি করেন৷ তিনি আজকের ঘটনায় পুলিশের ঊর্ধতন কর্তৃপক্ষের ভূমিকায় সন্দেহ প্রকাশ করেন এবং সমস্ত কিছু পূর্ব পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন৷ মানিকবাবুর কথায়, বিভিন্ন রাজ্যে ভরাডুবিতে বিজেপি টের পেয়েছে, তাঁদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে৷ তাই, কমিউনিস্টদের ওপর আক্রমণ নেমে এসেছে৷ তিনি অনেকটা উস্কানির সুরে বলেন, আমার রক্তের বিনিময়ে ত্রিপুরায় শান্তি প্রতিষ্ঠিত হলে সাধুবাদ জানাব৷


এদিকে, মানিকবাবুদের ওপর হামলার ঘটনা তাঁদের কৃতকর্মের ফল বলে দাবি করেছেন বিজেপি প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য৷ তাঁর কথায়, চিটফান্ডে টাকা রাখার জন্য মানিক বাবুরাই উৎসাহ দিয়েছেন৷ এখন ক্ষতিগ্রস্ত মানুষ তাঁদের কাছে প্রতিকার চাইছেন৷ ফলে, মানুষের ক্ষোভ আছড়ে পড়ছে৷ তিনি বলেন, ইতিপূর্বেও মানিক সরকার এভাবেই ক্ষোভের মুখোমুখি হয়েছেন৷ তবে, আইন হাতে তুলে নেওয়া উচিত হবে না৷ তাঁর কথায়, চিটফান্ডে ক্ষতিগ্রস্তরা প্রামাণ্য তথ্য নিয়ে আইনের দ্বারস্থ হন৷
এদিন আইনমন্ত্রী রতনলাল নাথ বলেন, ক্ষমতায় থাকার সময় সিপিএম-এর নেতৃবৃন্দ অনেকের কাছ টাকা হাতিয়েছেন৷ চাকরি এবং বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাৎ করেছেন৷ এখন সুযোগ-সুবিধাও দিতে পারছেন এবং অর্থও ফিরিয়ে দিচ্ছেন না৷ তাই, মানুষ তাঁদের দেখলেই ক্ষোভে ফেটে পড়ছেন৷ তারই বহিঃপ্রকাশ আজ শান্তিরবাজারে দেখা গিয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top