News Flash

  • Home
  • Uncategorized
  • করমছড়ায় ছোট ভাইয়ের স্ত্রীকে কুপিয়ে খুন করে থানায় আত্মসমর্পণ ভাসুরের
Image

করমছড়ায় ছোট ভাইয়ের স্ত্রীকে কুপিয়ে খুন করে থানায় আত্মসমর্পণ ভাসুরের

নিজস্ব প্রতিনিধি, লংতরাইভ্যালী, ৯ মে৷৷ ছোট ভাইয়ের স্ত্রীকে নৃশংসভাবে কুপিয়ে খুন করল ভাসুর৷ সাতসকালে এই ঘটনাটি ঘটেছে ধলাই জেলার লংতরাইভ্যালী মহকুমার মনু থানাধীন পশ্চিম করমছড়ায়৷ মৃত গৃহবধূর নাম শিউলি দেবনাথ৷ বয়স আনুমানিক চবিবশ৷ স্বামীর নাম প্রনজিৎ দেবনাথ৷ অভিযুক্ত ভাসুরের নাম যতিশ দেবনাথ (৪৫)৷


ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চ্যলের সৃষ্টি হয়েছে৷ অভিযুক্ত যতিশ দেবনাথ হত্যাকান্ডের পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে৷ এলাকার লোকজন অভিযুক্ত যতিশ দেবনাথেরে কঠোর শাস্তির দাবী জানিয়েছেন৷ তবে কেন এই হত্যাকান্ড এই ব্যাপারে কিছুই জানা যায়নি৷ পুলিশও স্পষ্ট হতে পারছে না৷


ঘটনার বিবরনে জানা যায় , আজ ভোরে নিজ ক্ষেত থেকে সবজি তুলতে যায় প্রনজিৎ ও তার স্ত্রী শিউলি৷ সেখান থেকে সবজি নিয়ে বিক্রির উদ্দেশ্যে প্রনজিৎ সোজা মনু বাজার চলে যায়৷ অভিযোগ ক্ষেত থেকে বাড়ি ফেরার পথে আনুমানিক ভোর ৫.৩০ নাগাদ ভাসুর যতিশ ধারালো দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যা করে৷ গলায় বেশ কয়েকটি কোপ দেয় যতিশ৷ পরে মৃতদেহ টেনে হিছড়ে মাছলি ছড়ায় ফেলে দেয়৷


উন্মাদ ভাসুর বাড়িতে ফিরে অন্য এক ছোট ভাইয়ের স্ত্রীকে তাড়া করে ধারালো দা নিয়ে কুপিয়ে হত্যার জন্য৷ ওই গৃহবধূ দৌড়ে পালিয়ে নিজ ঘরের দরজা লাগিয়ে অল্পের জন্য রক্ষা পায়৷ পরে সেই হত্যাকারী যতিশ নিজ থেকেই মনু থানায় আত্মসমর্পণ করে৷ হত্যার কারণ এখনও নিয়ে ধোয়াশা৷ পারিবারিক কলহের কোন কাবণ ছিল না বলে জানা গিয়েছে৷ তবে, বছর পাঁচেক আগে অভিযুক্ত যতিশ তার স্ত্রীকেও মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়৷ বর্তমানে সে একাই থাকো৷ কি কারণে এই হত্যাকান্ড অভিযুক্তকে জিজ্ঞেসাবাদ করে তদন্ত চালাচ্ছে মনু থানার পুলিশ৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top