News Flash

  • Home
  • বিনোদন
  • করোনা : ১২ দিনে ভারত ও বাংলাদেশের ৩৯৯ জন নিজ দেশে ফিরেছেন, মৃতদেহও নেওয়া হল ওপার বাংলায়
Image

করোনা : ১২ দিনে ভারত ও বাংলাদেশের ৩৯৯ জন নিজ দেশে ফিরেছেন, মৃতদেহও নেওয়া হল ওপার বাংলায়

আগরতলা, ৮ মে (হি. স.)৷৷ করোনা-র প্রকোপে ভারত-বাংলাদেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে৷ ফলে, দুই দেশের মধ্যে যাতায়াতে স্বাভাবিক ছন্দে ব্যাঘাত ঘটেছে৷ বিশেষ অনুমতি নিয়ে দুই দেশের নাগরিক নিজ দেশে ফিরছেন৷ তাতে দেখা যাচ্ছে, বাংলাদেশে লকডাউন-র পর থেকে ১২ দিনে আগরতলা আইসিপি দিয়ে ৩৯৯ জন দুই দেশের নাগরিক নিজ দেশে ফিরেছেন৷ তাদের মধ্যে ২৬৯ জন বাংলাদেশী নাগরিক এবং ১৩০ জন ভারতীয় নাগরিক রয়েছেন৷ গত ২৬ এপ্রিল থেকে বাংলাদেশ-এ লকডাউন শুরু হয়েছে৷ ২৭ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত তারা আগরতলা আইসিপি দিয়ে যাতায়াত করেছেন৷


এদিকে, আজ আগরতলা আইসিপি দিয়ে এক বাংলাদেশী নাগরিক-র মৃতদেহ দেশে ফিরেছে৷ আব্দুল কুদ্দুস(৭০) দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন৷ তিনি চিলিতার জন্য ভেলোর গিয়েছিলেন৷ গত ৬ মে তিনি চিকিতাধীন অবস্থায় প্রয়াত হন৷ আজ তার মৃতদেহ আগরতলা আইসিপি দিয়ে বাংলাদেশ ফেরত নিয়ে গেছেন স্বজন-রা৷


আগরতলা-আখাউড়া চেকপোষ্ট দিয়ে বাংলাদেশ ও ভারতে আটকে পড়া নাগরিকরা নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছেন৷ দেশে ফেরা ভারতীয়দের বেশিরভাগই বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া৷ উভয় দেশের নাগরিকরা নিজ নিজ দেশের হাই কমিশনের অনুমতি নিয়েই ফিরতে পারছেন৷ আখাউড়া চেকপোষ্ট ইমিগ্রেশন অফিস এ তথ্য জানিয়েছে৷
আগরতলা থেকে দেশে ফেরা বাংলাদেশীদের সরকার নির্ধারিত কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে৷ এদের প্রত্যেকের করোনা টেষ্ট করা হবে৷ রিপোর্ট নেগেটিভ আসলেই ফিরতে পারবেন ঘরে৷ যদিও ভারত থেকে করোনা টেষ্টের নেগেটিভ রিপোর্ট নিয়েই তাঁরা দেশে ফিরেছেন৷


ভারতে করোনা-র প্রকোপে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে৷ এই কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সব সীমান্ত বন্ধ রয়েছে৷ আগামী ১৬ মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ সরকার৷ তবে এই সময়ে আটকে পড়া দুই দেশের নাগরিকদেরই নিজ নিজ দেশের হাই কমিশনের অনুমতি নিয়ে ফেরার সুযোগ বন্ধ করা হয়নি৷ ভিসা থাকা সত্ত্বেও বাংলাদেশীদের ভারতে ও ভারতীয়দের বাংলাদেশে আসা বন্ধ আছে৷

আগরতলা-আখাউড়া চেকপোষ্ট দিয়ে ভারতে আটকে পড়া বাংলাদেশীরা ফিরছেন৷ একই পথে বাংলাদেশ থেকে ভারতীয়রা ফিরছেন দেশে৷ তবে দুই দেশের নাগরিকদেরই দেশে ফিরতে নিজ দেশের হাই কমিশনের অনুমতি নিতে হচ্ছে৷ এছাড়া বেনাপোল ও বুড়িমারি চেকপোষ্ট দিয়েও এই সুবিধা থাকছে৷
দিল্লীস্থিত বাংলাদেশ হাই কমিশনের এক বিজ্ঞপ্তি জারি করে বলেছে, বাংলাদেশি নাগরিকদের মধ্যে যাদের ভিসার মেয়াদ ১৪ দিন বা তারও কম রয়েছে তারা আগে ফিরতে পারবেন৷ দিল্লি, কলকাতা বা আগরতলা মিশন থেকে এদের অনুমোদন নিতে হবে৷ দেশে ফেরার পর তাদেরকে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে৷ আর বাংলাদেশে প্রবেশের আগে ৭২ ঘণ্টার মধ্যে করোনা নেগেটিভ আরটিপিসিআর টেস্ট রিপোর্ট সঙ্গে রাখতে হবে৷

Releated Posts

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top