পটনা, ২৯ এপ্রিল (হি.স) : আগামী ১মে আন্তর্জাতিক শ্রম দিবসে বিহারের শ্রম দফতরের অধীন শ্রমিকদের প্রধানমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনা হবে বলে জানালেনবিহারের শ্রমমন্ত্রীর জিবেশ মিশ্র। বৃহস্পতিবার তিনি বলেন, শ্রমদফতরে নিবন্ধিত ১৬ লক্ষ ৮০ হাজার ১২৫ জন শ্রমিককের জন্য রাজ্য স্বাস্থ্য সমিতি ১১০ কোটি ৯০ টাকা লক্ষ প্রিমিয়াম হিসেবে পাঠানো হয়েছে। এই স্বাস্থ্যবীমার নিয়ম অনুযায়ী উপভোক্তাকারি এবং তার পরিবারের প্রত্যেককে ৫ লক্ষ টাকা করে বিনামূল্যে স্বাস্থ্য চিকিৎসা পরিষেবার লাভ পাবেন। পাশাপাশি রাজ্যের শ্রমদফতরের কর্মীরাও এই প্রকল্পে আনার জন্য যথাসম্ভব চেষ্টা করবেন বলে তিনি আশ্বস্ত করেছেন। তিনি বলেন, দেশজুড়ে করোনা ভাইরাসের সংক্রমনের দ্বিতীয় ঢেউ ক্রমাগত বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে আমরা প্রত্যেককে টিকাকরণের পাশাপাশি নিজেদের সুরক্ষিত রাখা প্রয়োজন। এমন পরিস্থিতিতে নিজেদের সর্তকতা এই সংক্রমণ থেকে বাঁচাতে পারে।
এদিন শ্রমদফতরের উপসচিব সূর্যকান্ত মণির মৃত্যুতে শোক জ্ঞাপন করেন তিনি। তিনি বলেন, প্রয়াত মণি আমাদের বিভাগের একজন কর্মঠ এবং যোগ্য আধিকারিক ছিলেন। তাঁর মৃত্যুতে বিভাগের বড় ক্ষতি হল।

বিহারের ১৭ লক্ষ শ্রমিককে প্রধানমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আওতায় আনা হবে : জিবেশ মিশ্র
Releated Posts
রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত
নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…


















