News Flash

  • Home
  • Uncategorized
  • গুজরাটে জনসাধারণের জন্য বন্ধ ধর্মীয় স্থান, ২৯টি শহরে কড়া বিধিনিষেধ
Image

গুজরাটে জনসাধারণের জন্য বন্ধ ধর্মীয় স্থান, ২৯টি শহরে কড়া বিধিনিষেধ

আহমেদাবাদ, ২৭ এপ্রিল (হি.স.): করোনা-রুখতে কঠোর হল বিজয় রূপানি সরকার। গুজরাটে আপাতত জনসাধারণের বন্ধ করে দেওয়া হল সমস্ত ধর্মীয় স্থান। পাশাপাশি গুজরাটের ২৯টি শহরে লাগু হয়েছে কড়া বিধিনিষেধ, ২৯টি শহরে আপাতত বন্ধ থাকবে মল, শপিং কমপ্লেক্স, সিনেমা হল, প্রেক্ষাগৃহ, জিম, সুইমিং পুল, ওয়াটার পার্ক, সেলুন, স্পা এবং অন্যান্য বিনোদন কার্যক্রম। বন্ধ থাকবে সমস্ত এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট কমিটি (এপিএমসি), তবে সবজি এবং ফলের সঙ্গে সম্পর্কিত এপিএমসি খোলা থাকবে।


মঙ্গলবার গুজরাটের মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, আগে ৮টি প্রধান শহর-সহ মোট ২০টি শহরে রাত আটটা থেকে সকাল ছ’টা পর্যন্ত বলবৎ ছিল কারফিউ। এবার থেকে হিম্মতনগর, পালানপুর, নবসারী, ভালসাদ, পোরবন্দর, বোতাদ, ভিরামগাম, ছোটা উদয়পুর এবং ভেরাভালে রাত আটটা থেকে সকাল ছ’টা পর্যন্ত লাগু থাকবে কারফিউ। মুখ্যমন্ত্রীর দফতর থেকে আরও জানানো হয়েছে, আপাতত জনসাধারণের বন্ধ করে দেওয়া হচ্ছে সমস্ত ধর্মীয় স্থান। শুধুমাত্র প্রশাসক এবং পুরোহিত পূজার্চনা করতে পারবেন। ৫০ শতাংশ যাত্রী নিয়েই চলাচল করবে বাস। বিয়েতে উপস্থিত থাকতে পারবেন ৫০ জন এবং অন্ত্যেষ্টিক্রিয়ায় ২০ জন উপস্থিত থাকতে পারবেন।


বিজয় রূপানির দফতর থেকে আরও জানানো হয়েছে, রাজ্যের ২৯টি শহরে আপাতত বন্ধ থাকবে মল, শপিং কমপ্লেক্স, সিনেমা হল, প্রেক্ষাগৃহ, জিম, সুইমিং পুল, ওয়াটার পার্ক, সেলুন, স্পা এবং অন্যান্য বিনোদন কার্যক্রম। বন্ধ থাকবে সমস্ত এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট কমিটি (এপিএমসি), তবে সবজি এবং ফলের সঙ্গে সম্পর্কিত এপিএমসি খোলা থাকবে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top