News Flash

  • Home
  • Uncategorized
  • বিভিন্ন দাবীতে বিদ্যালয় শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন ও স্মারকলিপি এসএফআই’র
Image

বিভিন্ন দাবীতে বিদ্যালয় শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন ও স্মারকলিপি এসএফআই’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল৷৷ সারা ভারত ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য পরিষদের পক্ষ থেকে শুক্রবার শিক্ষাভবনে বিদ্যালয় শিক্ষা অধিকর্তার কাছে ৫ দফা দাবিতে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়৷ করোনার দ্বিতীয় ঢেউ শিক্ষা ব্যবস্থার ওপর মারাত্মক প্রভাব খেলতে শুরু করেছে৷ সরকার ১৮ বছরের ঊর্ধ বয়সের প্রত্যেককে করোনা ভ্যাকসিন প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে৷


১৮ বছরের নিচে যাদের বয়স তাদের কে ভ্যাকসিন দেওয়ার কোনো উদ্যোগ এখনো পর্যন্ত গ্রহণ করা হয়নি৷ এই বয়সের ছেলেমেয়েরা সুকলে পাঠরত৷ স্বাভাবিক কারণেই তাদের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ঘটার আশঙ্কা রয়েছে৷ উদ্ভূত পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে পরীক্ষা বাতিল করার দাবি জানিয়েছে সারা ভারত ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য পরিষদ৷ ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ডেপুটেশন প্রদানকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন প্রিবোর্ড ও ইন্টার্নাল অ্যাসেসমেন্ট এর মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার ফলাফল ঘোষণা করতে হবে৷ বোর্ডের পরীক্ষা এই সংকটজনক মুহূর্তে নেওয়া যাবে না৷ ছাত্র সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয় বর্তমান সরকার রাজ্যে ক্ষমতায় আসার আগে ছাত্র-ছাত্রীদের স্মার্ট ফোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল৷ বর্তমান পরিস্থিতিতে অনলাইন ক্লাস এর ওপর ছাত্র-ছাত্রীদের নির্ভর করতে হচ্ছে৷


অনেক গরীব অভিভাবকের পক্ষে স্মার্ট ফোন কিনে দেওয়া সম্ভব হচ্ছে না৷ পরিস্থিতি বিবেচনা করে সরকারকে অবিলম্বে ছাত্র-ছাত্রীদের জন্য স্মার্টফোন প্রদান করার জন্য সংগঠনের পক্ষ থেকে জোরালো দাবি জানানো হয়েছে৷ছাত্র সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় না রেখে বর্তমানে একই বেঞ্চ এ একাধিক ছাত্র-ছাত্রীকে বসিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে৷ তাতে করোনা ভাইরাস সংক্রমণ বিপদজনক আকার ধারণ করতে পারে বলে তারা আশঙ্কা ব্যক্ত করেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top