হরিদ্বার, ১২ এপ্রিল (হি.স.): করোনাভাইরাসের বাড়বাড়ন্তে যখন গোটা দেশ উদ্বিগ্ন ও চিন্তিত, এই সময়ে উত্তরাখণ্ডের হরিদ্বারে কুম্ভ মেলায় ধরা পড়ল ভিন্ন ও আতঙ্কের চিত্র। সোমবার কাতারে কাতারে পুণ্যার্থী ও সাধুরা শাহি স্নান করলেন হরিদ্বারের গঙ্গায়। ফলে হর কী পৌরি-সহ সর্বত্রই কোভিড বিধি প্রায় শিকেয় উঠেছে। সকাল সাতটা পর্যন্ত শাহি স্নান করেন সাধারণ ভক্তরা, এরপরই হর কী পৌরিতে শাহি স্নান করেন জুনা আখারার সাধুরা, শাহি স্নান করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধুরা। আশ্চর্যের বিষয় হল, সামাজিক দূরত্ব তো দূর অস্ত বহু পুণ্যার্থীর মুখে মাস্ক পর্যন্ত ছিল না।
স্বাস্থ্য মন্ত্রকের কোভিড বিধিনিষেধকে যেন ‘প্রহসনে’ পরিণত করা হয়েছে। লক্ষ লক্ষ পুণ্যার্থী সামাজিক দূরত্ব অগ্রাহ্য করে, মাস্ক না পরে ঘেঁষাঘেষি ভাবে গঙ্গায় স্নান করেছেন। প্রতি ১২ বছর অন্তর কুম্ভমেলা হয়। লক্ষ লক্ষ পুণ্যার্থী শাহি স্নানের জন্য আসেন হরিদ্বারে। কিন্তু এ বারের কুম্ভমেলা একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে হচ্ছে। দেশে করোনার প্রকোপ বেড়েই চলেছে। তাই গঙ্গার সমস্ত ঘাটে কোভিড বিধি মেনে চলার নির্দেশিকা জারি করেছে প্রশাসন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বড় জমায়েত এড়াতে আহ্বান জানিয়েছেন। কিন্তু পুণ্যার্থীদের অনেকেই বলছেন, বাস্তবে এটা সম্ভব নয়। বাস্তবেও তাই দেখা গেল।

করোনা-আবহে হরিদ্বারে মহা কুম্ভমেলা, হর কী পৌরিতে শাহিস্নান সাধু ও ভক্তদের
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















