News Flash

  • Home
  • Uncategorized
  • একই দিনে অমরপুরে দু’জনের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য
Image

একই দিনে অমরপুরে দু’জনের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর ৫ এপ্রিল৷৷ একই দিনে দুটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অমরপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ প্রথম ঘটনা অমরপুর কাউয়ামারা সমতল পাড়া এলাকায়৷ এই এলাকার গৌতম দাস, বয়স বত্রিশ গতকাল থেকে নিখোঁজ ছিলেন বলে বাড়ির লোকজন বীরগন থানায় মৌখিক ভাবে অভিযোগ করেন৷


মৌখিক অভিযোগ পেয়েই বীরগঞ্জ থানার ও সি সুমন আচার্যী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন, খোঁজ খবর নিয়ে ও সি সুমন আচার্যী যখন জানতে পারেন গৌতম দাস গতকালই গোমতির জলে স্নান করতে গিয়েই নিখোঁজ হয়েছেন, তখন ওসি সুমন আচার্য এন ডি আর এফ টিমকে খবর দেন- এন ডি আর এফ আজ সকালে গোমতির জলে তল্লাশি করার আগেই এলাকাবাসী গৌতমের মৃত দেহ গোমতির জলে ভাসতে দেখে বীরগন থানায় খবর দেন৷


ময়না তদন্তের পর গৌতমের মৃত দেহ নিকট আত্মীয়ের হাতে তুলে দেওয়া হয়৷গৌতমের মৃত্যু সংবাদ পেয়ে এলাকার বিধায়ক রনজিৎ দাস গৌতমের বাড়ি গিয়ে শোক প্রকাশ করেন৷ এই ঘটনার পাশাপাশি গতকাল একই থানার অন্তর্গত শংকর পল্লী এলাকার রনজিৎ সাহার ছেলে রাকেশ সাহা(৪০) বাড়ির নিকটবর্তী একটি গাছে আজ ভোরে ফাঁসিতে আত্মহত্যা করে৷ একই দিনে একই থানার অন্তর্গত দুটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অমরপুরের শংকর পল্লী এলাকায় ও কাউয়ামারা সমতল পাড়া এলাকা সহ সমগ্র অমরপুরে শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top