News Flash

  • Home
  • Uncategorized
  • রাত পোহালেই তৃতীয় দফার ভোট, নির্বাচনের আগে উত্তপ্ত রাজ্যের বিভিন্ন প্রান্ত
Image

রাত পোহালেই তৃতীয় দফার ভোট, নির্বাচনের আগে উত্তপ্ত রাজ্যের বিভিন্ন প্রান্ত

কলকাতা, ৫ এপ্রিল (হি . স.) : প্রথম দুই দফার পর রাত পোহালেই মঙ্গলবার তৃতীয় দফার নির্বাচন পশ্চিমবঙ্গে । এদিকে দ্বিতীয় দফায় একের পর এক অশান্তির  পর তৃতীয় দফায় অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করানোটা রীতিমত চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে। এই অবস্থায় ভোটের আগের দিন মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে একের পর এক জায়গা থেকে অশান্তির খবর আসতে শুরু করেছে। কোথাও বিজেপি কর্মীদের বাড়ি ঘর আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ তো কোথাও আবার ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে গুলি চালানোর অভিযোগ।


ভোটের মুখে  উত্তেজনার পারদ চড়ছে বীরভূমে । ভোট যত এগিয়ে আসছে বীরভূমে চড়ছে রাজনৈতিক অশান্তি। জানা যায়, দুবরাজপুরে বিজেপির পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে, সাঁইথিয়ায় তৃণমূলের অস্থায়ী পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। দুই ঘটনাকে কেন্দ্র করেই ব্যাপক উত্তেজনা।


তৃণমূল-বিজেপি সংঘর্ষে ছড়াল উত্তেজনা কোচবিহারের দিনহাটায়। সিতাইয়ের দলীয় প্রার্থীর সমর্থনে বৈঠক সেরে বাড়ি ফেরার পথে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে বিজেপি। ঘটনায় আহত দু’পক্ষের ৬ জন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা।


ভোটের আগে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল মালদহে। মালদহ শক্ত ঘাঁটি তৃণমূলের। যদিও বছরখানেক ধরে সেখানেও বিজেপি তাঁদের পায়ের মাটি শক্ত করেছে। আজ দুপক্ষই মনোনয়ন জমা দিতে যায়। আর সেখানে দুপক্ষ সামনা সামনি চলে আসে আর মারাত্মক আকার নেয়। দুপক্ষের মধ্যে তীব্র হাতাহাতি হয় বলে অভিযোগ। ঘটনায় বেশ কয়েকজন আহত।


এদিকে, বর্ধমানে আক্রান্ত বিজেপি প্রার্থী। কলতা মাঝির প্রচারে হামলার অভিযোগ। অভিযোগের তির স্থানীয় তৃণমূল আশ্রিত দুস্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় আহত তিনজন বিজেপি কর্মী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হচ্ছে না বলে অভিযোগ। যদিও এই ঘটনায় তৃণমূলের কোনও যোগ নেই বলেই দাবি। পালটা তৃণমূলের দাবি, এই ঘটনা বিজেপির আদি এবং বনাম নব্যের লড়াই।


বিজেপির এবারের অন্যতম তারকা প্রার্থী বর্ষীয়ান অভিনেত্রী পাপিয়া অধিকারী। উলুবেড়িয়া থেকে তিনি লড়ছেন। তাঁর সভা চলাকালীন হামলা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার জেরে উত্তেজনা তৈরি হয় এলাকায়। প্রচার চলাকালীনই হামলা চলে বলে অভিযোগ। এই পরেই বিক্ষোভ দেখায় গেরুয়া শিবির। শুধু তাই নয়, রবিবার রাতে একের পর এক বিজেপি কর্মীর বাড়িতে হামলা হয় বলে অভিযোগ। আহত বেশ কয়েকজন বিজেপি কর্মী। হাসপাতালে নিয়ে যান পাপিয়া অধিকারী।


পাশাপাশি কামারহাটি বিধানসভা নির্বাচনের আগে বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, মদন মিত্র কামারহাটিতে অশান্তি করানোর চেষ্টা হচ্ছে। আর সেই কারনে সকাল থেকে বিটি রোড অবরধ করা হয়। যার জেরে স্তব্ধ হয়ে যায় যান চলাচল। ভোটের মরসুমে বঙ্গে চড়ছে রাজনৈতিক উত্তাপ। একই রাতে দু-জায়গায় উত্তেজনা। কয়েক কিলোমিটারের তফাতে রাজারহাট-গোপালপুর বিধানসভার কৈখালী চিড়িয়া মোড় এলাকা এবং বিধাননগর বিধানসভার লেকটাউন এলাকায় বিজেপির নির্বাচনী কার্যালয়ে হামলা ও বিজেপি নেতা কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল। ঘটনায় অভিযুক্ত শাসক দল।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top