News Flash

  • Home
  • Uncategorized
  • চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন রিঙ্কু, পরিবর্তে নাইট শিবিরে গুরকিরত সিং
Image

চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন রিঙ্কু, পরিবর্তে নাইট শিবিরে গুরকিরত সিং

মুম্বই, ৪ এপ্রিল (হি.স.) : হাঁটুর চোটে আসন্ন আইপিএলের গোটা মরশুম থেকে ছিটকে গেলেন নাইট ব্যাটসম্যান রিঙ্কু সিং। তাঁর পরিবর্তে পঞ্জাব এবং ব্যাঙ্গালোর ফ্র্যাঞ্চাইজির প্রাক্তনী গুরকিরত সিং মানকে দলে নিল নাইট শিবির। এক অফিসিয়াল বিবৃতিতে শনিবার এই খবর জানিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ কর্তৃপক্ষ। বেস প্রাইস ৫০ লক্ষ টাকাতেই নাইট শিবিরে যোগ দিচ্ছেন গুরকিরত।


বিবৃতিতে আইপিএলে তরফ থেকে জানানো হয়েছে, ‘ব্যাটসম্যান রিঙ্কু সিং’য়ের পরিবর্তে কলকাতা নাইট রাইডার্স গুরকিরত সিং মান’কে দলে অন্তর্ভুক্ত করেছে। হাঁটুর চোটের কারণে গোটা মরশুম রিঙ্কুকে পাওয়া যাবে না। ২০১৭ আইপিএলে অভিষেক হয়েছিল রিঙ্কুর। এরপর এখনও অবধি ১১টি আইপিএল ম্যাচ খেলেছেন তিনি। তাঁর পরিবর্ত গুরকিরত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ২০২০ আইপিএলে খেলেছেন তবে ২০২১ মরশুমের আগে তাঁকে ছেড়ে দেওয়া হয়।’


উল্লেখ্য, আরসিবি ছেড়ে দেওয়ায় ২০২১ আইপিএলের মিনি নিলামে পঞ্জাব ব্যাটসম্যান গুরকিতকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেনি কোনও ফ্র্যাঞ্চাইজি। বছরের তেইশের রিঙ্কুও নাইটদের হয়ে ব্যাট হাতে উল্লেখযোগ্য কিছু করে উঠতে পারেননি এখনও। তারকাদের ভিড়ে নাইটদের একাদশে সেই অর্থে সুযোগই পাননি উত্তরপ্রদেশের এই ব্যাটসম্যান। ২০২০ মরুশহরে আইপিএলে একটিমাত্র ম্যাচ খেলেছিলেন রিঙ্কু। চেন্নাই সুপার কিংসের বিরিদ্ধে ওই ম্যাচে ১১ রান এসেছিল রিঙ্কুর ব্যাট থেকে। তবুও তাঁকে দলে রেখে দেয় পার্পল ব্রিগেড।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top