News Flash

  • Home
  • Uncategorized
  • রিজিওনাল ক্যান্সার সেন্টারে সফল জটিল অস্ত্রোপচার
Image

রিজিওনাল ক্যান্সার সেন্টারে সফল জটিল অস্ত্রোপচার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল৷৷ রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টারে এই প্রথম প্যাংক্রিয়াস ক্যান্সারের জটিলতম অপারেশন সম্পন্ন হলো৷ নয় ঘন্টায় এই অস্ত্রোপচার সম্পন্ন করেন চিকিৎসকগণ৷ সোনামুড়ার কুলুবাড়ির দরিদ্রসীমার নীচে বসবাসকারি এক মহিলার (৫৬ বৎসর) মাস দুয়েক আগে জিবিপি হাসপাতালে এম আর আই-এ প্যাংক্রিয়াসে ক্যান্সার সনাক্ত হয়৷ সম্পতি ক্যান্সার হাসপাতালের চিকিৎসকরা তাঁর অস্ত্রোপচারের সিদ্বান্ত নেন৷ সেই অনুসারে ৩১ মার্চ সকালে রোগীর অ্যানেসথেসিয়া করা হয়৷

সকাল সাড়ে ১১ টায় প্যাংক্রিয়াসের এই হুইপলস সার্জারি শুরু করেন অঙ্কোসার্জন ডাঃ আশিষ গুপ্তা ও ডাঃ প্রীতেশ রাজবী সিং৷ রাত ৮:৩০ পর্যন্ত প্রায় নয় ঘন্টা ব্যাপী এই দুরূহ অপারেশনটি দক্ষতার সঙ্গে সম্পন্ন করেন এই দুই অঙ্কোসার্জন৷ উল্লেখ্য, রাজ্য সরকারের বিশেষ উদ্যোগের ফলে সম্পতি বহির্রাজ্য থেকে এই দুইজন বিশেষজ্ঞ সার্জন রাজ্যে যোগ দিয়েছেন এবং একের পর এক জটিল অপারেশন সম্পন্ন করছেন৷ ডাঃ আশিস গুপ্তা দিল্লি থেকে এবং ডাঃ প্রীতেশ রাজবী সিং মুম্বাই থেকে এসেছেন৷ দুইজনই অঙ্কোসার্জন হিসাবে দক্ষতার সঙ্গে অস্ত্রোপচারের অভিজ্ঞতা রয়েছে৷ গতকাল রাতেই রোগীকে আই সি ইউ তে স্থানান্তরিত করা হয়৷ তার শারীরিক পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে৷ এই অস্ত্রোপচারে স্টাফ নার্স ছিলেন প্রিয়াংকা নাথ, সুুবত সাহা, মানালী দেববর্মা, সিরাজ দেববর্মা ও সঙ্গীতা দাস৷ অ্যানেসথেসিয়া করেন ডা. মৃণাল দেববর্মা৷ ও টি অ্যাসিসটেন্ট ছিলেন অলান দাশগুপ্ত ও কৃষ্ণ ত্রিপুরা৷ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে এই সংবাদ জানানো হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top