News Flash

  • Home
  • বিনোদন
  • মণিপুরের জিরিবামে বাঙালিদের অস্তিত্ব সাফ করতে বিভিন্ন স্থানের নাম পরিবর্তনের প্রক্রিয়া বন্ধ করার দাবি ‘আমরা বাঙালী’র
Image

মণিপুরের জিরিবামে বাঙালিদের অস্তিত্ব সাফ করতে বিভিন্ন স্থানের নাম পরিবর্তনের প্রক্রিয়া বন্ধ করার দাবি ‘আমরা বাঙালী’র

শিলচর (অসম), ২৬ ডিসেম্বর (হি.স.) : মণিপুরের জিরিবামে বাঙালিদের অস্তিত্ব সাফ করতে বিভিন্ন স্থানের নাম পরিবর্তনের প্রক্রিয়া বন্ধ করার দাবি জানিয়েছে আমরা বাঙালী। আমরা বাঙালী-র অসম প্রদেশ সচিব সাধন পুরকায়স্থ এ সম্পর্কে বলেন, প্রতিবেশী রাজ্য মণিপুরের জিরিবাম জেলার ঐতিহাসিক বিভিন্ন স্থানের নাম পরিবর্তনের সরকারি তোড়জোড় পরিলক্ষিত হচ্ছে। মণিপুর সরকারের এ ধরনের হঠকারী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছে ‘আমরা বাঙালী’।

সাধন পুরকায়স্থ ক্ষোভ ব্যক্ত করে জানান, গত ২৩ ডিসেম্বর জিরিবামের জেলাশাসক কার্যালয়ে স্থানীয় বিভিন্ন ক্লাব, সংগঠন সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়েছিল। ওই সভায় জিরিবামের বিভিন্নস্থানের নাম পরিবর্তনের প্রক্রিয়া প্রসঙ্গে বিস্তর আলোচনা হয়। জিরিবাম জেলা শহর কালিনগর যেখানে কালীমন্দির অত্যন্ত প্রাচীন। এছাড়া, বাবুপাড়া ছাড়াও বাঙালি অধ্যুষিত বহুস্থান বাঙালির অস্তিত্ব বহন করে আসছে। কিন্তু বর্তমানে ঐতিহ্যবাহী সেই স্থানগুলোর নাম পরিবর্তনের মাধ্যমে বাঙালি জনগণের চিরাচরিত মর্যাদাহানির চক্রান্ত চলছে। এভাবে মণিপুরের জিরিবামে বিদ্যমান বাঙালি নিদর্শনকে অস্বীকার করার অপচেষ্টা করা হচ্ছে বলে উদ্বেগ ব্যক্ত করেছেন আমরা বাঙালীর অসম প্রদেশ সচিব সাধন পুরকায়স্থ।

তিনি বলেন, ২০০১ সালে জাকুরাডহর থেকে যেভাবে বাঙালিদের উৎখাত করা হয়েছিল, সেভাবে ফের বাঙালি জনগণকে উৎখাতের আতঙ্ক দেখা দিয়েছে। তিনি বলেন, জিপি উপত্যকায় ১৮৩৩ সালে ইয়ান্ডাবু চুক্তি অনুসারে জিরিবাম মণিপুরে অন্তর্ভুক্ত হয়েছিল। তার আগে জিরিবাম কাছাড়ি রাজত্বের অন্তর্ভুক্ত ছিল। সেই সঙ্গে ওইসব অঞ্চলে বাঙালিদের বসবাস ছিল বলে জানান তিনি। বিভিন্ন স্থানের নামের তাৎপর্য ব্যাখ্যা করলে বাঙালি জনগণের অভূতপূর্ব প্রমাণের যথার্থ নিদর্শন পাওয়া যায়। এই সব বিষয় তুলে মণিপুরের জিরিবাম জেলার বিভিন্ন স্থানের নাম পরিবর্তনের প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করার জোরালো দাবি জানিয়েছেন সাধন পুরকায়স্থ। এছাড়া জিরিবামে বসবাসকারী অসংখ্য বাঙালি জনগণের আধারকার্ড ও স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র তৈরি এবং ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তিতে জটিল প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত হয়রান হতে হচ্ছে বাঙালিদের। মণিপুর সরকারের বাঙালি বিদ্বেষী আচরণের তীব্র নিন্দা জানিয়ে শীঘ্রই তা বন্ধ করে বাঙালি অধিকার সুরক্ষিত করার দাবি জানিয়েছেন সাধন পুরকায়স্থ।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026

বাংলা অভিনেতা-রাজনীতিক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ

কলকাতা, ২৫ আগস্ট (আইএএনএস): বাংলা অভিনেতা ও প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এক কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top