News Flash

  • Home
  • Uncategorized
  • প্রবল বৃষ্টিপাতের জেরে জলমগ্ন দিল্লি – এনসিআর
Image

প্রবল বৃষ্টিপাতের জেরে জলমগ্ন দিল্লি – এনসিআর

নয়াদিল্লি, ১৯ জুলাই (হি. স.): প্রবল বৃষ্টিপাতে জেরবার দিল্লিসহ এনসিআর অঞ্চল।রবিবার সকাল থেকে প্রবল বৃষ্টিপাতের জেরে জলমগ্ন হয়ে গেছে শহরের বিভিন্ন সড়ক।তার জেরে দুর্ভোগের মুখে পড়েছে সাধারণ মানুষ। বৃষ্টিপাতের ফলে পারদের কাটা নেমে গিয়েছে। ফলে প্যাচপেচে গরম থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে রাজধানীবাসী।কিন্তু জলমগ্ন হয়ে যাওয়ার কারণে যানজট সৃষ্টি হয়েছে। দুর্ভোগের মুখে নিত্যযাত্রীরা। রবিবার যে পরিমাণে বৃষ্টিপাত হবে তার আভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর।শহরের ট্রাফিক পুলিশের তরফ থেকে জানানো হয়েছে আসাদপুর থেকে মুবারাকা চক, যশোবন্ত প্লেস থেকে অশোক রোড জলমগ্ন হয়ে যাবার জেরে যানজটের সৃষ্টি হয়েছে।মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে জলমগ্ন হয়ে গিয়েছে। মিন্টু সেতুর আন্ডারপাসে জলমগ্ন হয়ে যাওয়ার জেরে যাত্রীবাহী বাসটি আটকে পড়েছিল সেটিকে উদ্ধার করেছে দমকল। বৃষ্টিপাতের ছেড়ে কয়েকটি জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।দিল্লি বৃষ্টিপাতের ভিডিও এবং ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে।আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে সকাল সাড়ে আটটা পর্যন্ত ৭৪.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top