নয়াদিল্লি, ১৯ জুলাই (হি. স.): প্রবল বৃষ্টিপাতে জেরবার দিল্লিসহ এনসিআর অঞ্চল।রবিবার সকাল থেকে প্রবল বৃষ্টিপাতের জেরে জলমগ্ন হয়ে গেছে শহরের বিভিন্ন সড়ক।তার জেরে দুর্ভোগের মুখে পড়েছে সাধারণ মানুষ। বৃষ্টিপাতের ফলে পারদের কাটা নেমে গিয়েছে। ফলে প্যাচপেচে গরম থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে রাজধানীবাসী।কিন্তু জলমগ্ন হয়ে যাওয়ার কারণে যানজট সৃষ্টি হয়েছে। দুর্ভোগের মুখে নিত্যযাত্রীরা। রবিবার যে পরিমাণে বৃষ্টিপাত হবে তার আভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর।শহরের ট্রাফিক পুলিশের তরফ থেকে জানানো হয়েছে আসাদপুর থেকে মুবারাকা চক, যশোবন্ত প্লেস থেকে অশোক রোড জলমগ্ন হয়ে যাবার জেরে যানজটের সৃষ্টি হয়েছে।মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে জলমগ্ন হয়ে গিয়েছে। মিন্টু সেতুর আন্ডারপাসে জলমগ্ন হয়ে যাওয়ার জেরে যাত্রীবাহী বাসটি আটকে পড়েছিল সেটিকে উদ্ধার করেছে দমকল। বৃষ্টিপাতের ছেড়ে কয়েকটি জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।দিল্লি বৃষ্টিপাতের ভিডিও এবং ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে।আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে সকাল সাড়ে আটটা পর্যন্ত ৭৪.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
প্রবল বৃষ্টিপাতের জেরে জলমগ্ন দিল্লি – এনসিআর
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















