News Flash

  • Home
  • Uncategorized
  • মেঘালয়ে বাঙালি নিগ্রহ ত্রিপুরায় আমরা বাঙালি ও কলকাতায় বাঙালি ছাত্র যুব সমাজ’র বিক্ষোভ
Image

মেঘালয়ে বাঙালি নিগ্রহ ত্রিপুরায় আমরা বাঙালি ও কলকাতায় বাঙালি ছাত্র যুব সমাজ’র বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই৷৷ মেঘালয়ে বাঙালিদের উপর অত্যাচার নিগ্রহের প্রতিবাদে আজ মঙ্গলবার ত্রিপুরায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে আমরা বাঙালি৷ তেমনি, ক্ষোভে ফেটে পড়েছে কলকাতার বাঙালি ছাত্র যুব সমাজ৷ ৫ দফা দাবি পূরণে এদিন মেঘালয় এবং ভারত সরকারের হস্তক্ষেপ করেছে আমরা বাঙালি দল৷ দাবি পূরণ না হলে অস্তিত্ব রক্ষা তথা অধিকার প্রতিষ্ঠার প্রশ্ণে আমরা বাঙালি দল নিকট ভবিষ্যতে বাংলার অঞ্চল জুড়ে বিরাট আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দিয়েছে৷ একইভাবে, বাঙালি ছাত্র যুব সমাজও বাঙালি নির্যাতন বন্ধ করতে পদক্ষেপ ও দোষীদের দ্রুত শাস্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছে৷


বাঙালি ছাত্র যুব সমাজের কেন্দ্রীয় সচিব তপোময় বিশ্বাস এক বিবৃতিতে জানিয়েছেন, শিলঙে ৬ জন বাঙালি যুবক আক্রান্ত হয়েছেন৷ স্থানীয় দুষৃকতী অরিন্দম দেব, শুভর্ষী দাস পুরকায়স্থ, সপ্তর্ষি দাস পুরকায়স্থ, পিনাক দেব, পৃথ্বীশ দেব এবং বিশাল ঘোষকে মেরে জখম করেছে৷ শুধু তা-ই নয়, স্থানীয় ছাত্র সংগঠন ফতোয়া জারি করে হুঁশিয়ারি দিয়েছে, অবিলম্বে বাঙালি-রা মেঘালয় ছেড়ে চলে না গেলে রক্তগঙ্গা বইবে৷ তিনি মেঘালয়ের মুখ্যমন্ত্রীর এ-বিষয়ে হস্তক্ষেপ চেয়েছেন৷ বাঙালির নিরাপত্তা সুনিশ্চিত হোক, দাবি জানিয়েছেন৷

আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটি-র সচিব গৌরাঙ্গ রুদ্রপাল এদিন বলেন, মেঘালয়ে বাঙালিদের উপর ক্রমাগত নির্যাতন বাড়ছে৷ তাঁর দাবি, মার্চের গোড়ায় মেঘালয়ের রাজধানী শিলঙের অদূরে ইছামতি ও বালাগড় বাজারে স্থানীয় মেঘালয়ের খাসি জনজাতি মানুষ বাঙালিদের দোকানপাট ভাঙচুর, লুটপাট, অগ্ণিসংযোগ করে কোটি কোটি টাকার সম্পদ ধবংস করেছে৷ ক্ষতিগ্রস্ত বাঙালিরা কর্তৃপক্ষের কাছে তার ক্ষতিপূরণ ও বিচার চাইলে মেঘালয় সরকার উল্টো বাঙালিদের বিভিন্ন অপরাধজনিত মামলায় জড়িয়ে দিয়েছে৷ তাঁর অভিযোগ, ৩ জুলাই শিলঙে কিছু বাঙালি যুবক বাস্কেটবল খেলতে শুরু করলে আগে থেকেই উপস্থিত ২০/২৫ জনের মতো জনজাতি অংশের যুবক লোহার রড সহ বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা করে৷ তাতে ৬ জন বাঙালি যুবক মারাত্মকভাবে জখম হন এবং তারা এখনো চিকিৎসাধীন৷
এদিন তিনি সুর চড়িয়ে বলেন, মেঘালয়ে বাঙালিদের বেঁচে থাকার সাংবিধানিক অধিকার বার বার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে৷ এই পরিস্থিতিতে গৌরাঙ্গবাবু মেঘালয় সরকার তথা ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করে দাবি রাখেন, অবিলম্বে মেঘালয়, অসম, ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চল তথা গোটা ভারতবর্ষে বাঙালি নির্যাতন ও সাংবিধানিক অধিকার হরণের চক্রান্ত বন্ধ করা হোক৷


গত মার্চ মাসে ইছামতি ও বালাগড় বাজারে যারা বাঙালিদের দোকানপাট ধবংস করেছে ও সম্প্রতি শিলঙে বাঙালি খেলোয়াড়দের মেরে জখম করেছে, তাদেরকে আইনানুযায়ী শাস্তির ব্যবস্থা করতে হরে৷ সাথে তিনি যোগ করেন, ক্ষতিগ্রস্তদের পূর্ণ ক্ষতিপূরণ ও নিরাপত্তার ব্যবস্থা করতে হবে৷ ভিত্তি সালের অজুহাতে ভারতের ভূমিপুত্র কোনও বাঙালিকে রাষ্ট্রহীন করা চলবে না৷ এছাড়া, বাঙালি সমস্যা সমাধানে সংবিধানের ৩ নম্বর ধারা অনুযায়ী বাঙালি অধ্যুষিত অঞ্চল নিয়ে সামাজিক অর্থনৈতিক অঞ্চল বাঙালিস্তান গঠন করতে হবে৷ তাঁর হুঁশিয়ারি, অস্তিত্ব রক্ষা তথা অধিকার প্রতিষ্ঠার প্রশ্ণে আমরা বাঙালি দল নিকট ভবিষ্যতে বাংলার অঞ্চল জুড়ে বিরাট আন্দোলন গড়ে তুলবে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top