News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : রেপিড অ্যান্টিজেন কিটে পরীক্ষার অনুমোদন দিল মন্ত্রিসভা
Image

করোনা : রেপিড অ্যান্টিজেন কিটে পরীক্ষার অনুমোদন দিল মন্ত্রিসভা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই৷৷ বহিঃরাজ্য থেকে আগত সকলের অ্যান্টিজেন পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার৷ মঙ্গলবার মন্ত্রিসভা স্বাস্থ্য দফতরের এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে৷ এর দ্বারা ট্রেন, বিমান এবং বাসযাত্রী সকলকেই পরীক্ষা করা হবে৷ পর্যায়ক্রমে করোনা ঝুঁকিপূর্ণ এলাকায়ও ওই পরীক্ষা করা হবে৷ আজ সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই খবর জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ তাঁর কথায়, আগামী সোমবারের মধ্যেই বহিঃরাজ্য থেকে আগতদের অ্যান্টিজেন পরীক্ষা শুরু হবে৷ এর পরই করোনা ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের পরীক্ষা করা হবে৷


তিনি বলেন, রেপিড অ্যান্টিজেন কিট দিয়ে পরীক্ষার প্রস্তুতি চলছে৷ ৪০ হাজার কিট দিয়ে পরীক্ষা করা হবে৷ ইতিমধ্যে ১৫ হাজার কিট এসে গেছে৷ আরও ২৫ হাজার কিট আসবে৷ তাঁর বক্তব্য, ওই কিট-এর সহায়তায় ১-২ ঘণ্টার মধ্যে নমুনা পরীক্ষার ফলাফল জানা সম্ভব হবে৷ তাই, আপাতত বহিঃরাজ্য থেকে আগত সকলের নমুনা পরীক্ষার বন্দোবস্ত করা হবে৷ তাঁর দাবি, আজ মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

শিক্ষামন্ত্রী বলেন, বিমানবন্দরের বাইরে একটি স্থানে সকল যাত্রীকে ঘণ্টা দুয়েকের জন্য রাখা হবে৷ সেখানেই রেপিড অ্যান্টিজেন কিট দিয়ে তাদের নমুনা পরীক্ষা করা হবে৷ রিপোর্ট পজিটিভ আসলে হাসপাতালে এবং নেগেটিভ হলে ওই যাত্রীকে বাড়িতে ১৪ দিনের জন্য একান্তবাসে থাকতে হবে৷ তাঁর সাফ কথা, ত্রিপুরায় সমস্ত প্রবেশদ্বারে ওই কিট-এর সহায়তায় পরীক্ষা করা হবে৷


তিনি বলেন, ওই কিট ব্যবহারের ক্ষেত্রে প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে৷ তাই আগামী সোমবার লক্ষ্যমাত্রা নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে৷ তাঁর দাবি, আগামী সপ্তাহ থেকে করোনা ঝুঁকিপূর্ণ এলাকায় ওই কিট দিয়ে পরীক্ষা করা হবে৷ তাঁর মতে, ত্রিপুরায় বর্তমানে ২৮টি করোনা ঝুঁকিপূর্ণ এলাকায় ৭৬৩৯ জনের বসবাস রয়েছে৷ অধিকাংশই গোমতি জেলায় অবস্থিত৷ তাছাড়া, বাকি রয়েছে সীমান্ত এলাকায়৷ তাই এ-বিষয়ে মন্ত্রিসভায় বিস্তৃত আলোচনায় সারা ত্রিপুরায় রেপিড অ্যান্টিজেন কীট দিয়ে পরীক্ষা নিয়ে আলোচনা হয়েছে৷


মন্ত্রীর কথায়, বহিঃরাজ্যের যাত্রী, করোনা ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দা ছাড়া অগ্রাধিকারের ভিত্তিতে করোনা আক্রান্তের চিকিৎসার সাথে যুক্তদের ওই কিট দিয়ে পরীক্ষা করা হবে৷ প্রসঙ্গত, গত ২৭ জুন থেকে ত্রিপুরায় আগত সমস্ত বিমান যাত্রীর নমুনা পরীক্ষা শুরু হয়েছে৷

সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, রাজ্যে বর্তমানে সক্রিয় করোনা ভাইরাস আক্রান্ত রোগী রয়েছেন ৪৩০ জন৷ তিনি জানান, রাজ্যে বর্তমানে ফেসিলিটি কোয়ারেন্টাইনে ৩০০ জন এবং হোম কোয়ারেন্টাইনে ৪,৯১৩ জন রয়েছেন৷ আজ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ হয়েছে ৭৫,৬২১ জনের৷ নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৪,২০৭ জনের৷ এদের মধ্যে রিপোর্ট পজিটিভ এসেছে ১,৬৯৩ জনের৷ এই পজিটিভদের মধ্যে সুুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১,২৪৮ জন৷ আজ পর্যন্ত রাজ্যের করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সুুস্থ হওয়ার হার ৭৩.৭২ শতাংশ৷ প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় রাজ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮,৫৬২ জনের৷ আজকের দিনে নমুনা সংগ্রহ করা হয়েছে ১,৪৭৪ জনের৷ নমুনা পরীক্ষা চলছে ৮৫০ জনের৷ আজ ২৯ জন রোগী সুুস্থ হওয়ার পর ছাড়া পেয়েছেন৷ এরমধ্যে ১২ জন লালসিংমুড়া পি এইচ সি, ১১ জন আমবাসা পলিটেকনিক, ৩ জন এ জি এম সি এবং ৩ জন কুমারঘাট পি আর টি আই থেকে ছাড়া পান৷ শিক্ষামন্ত্রী জানান, আজ চুড়াইবাড়ি চেকপোস্ট দিয়ে ৫৬৩ জন রাজ্যে প্রবেশ করেছেন৷ তাদের মধ্যে ১৯৪ জন ট্রাক ড্রাইভার ৭৯ জন রোগী এবং ২৯০ জন সাধারণ নাগরিক৷ এছাড়া ৩৬৪টি গাড়ি আজ চুড়াইবাড়ি দিয়ে রাজ্যে প্রবেশ করেছে৷ এরমধ্যে ৪৯টি ট্রাক এসেছে হটস্পট এলাকা থেকে৷ এছাড়া দামছড়া দিয়ে এসেছেন ১৫ জন এবং গাড়ি এসেছে ৮টি৷ তিনি জানান, গতকাল যে ১১২ জন পজিটিভ রোগী পাওয়া যায় তারমধ্যে গোমতীর ৪১ জন, খোয়াইয়ের ৪০ জন, পশ্চিম জেলার ১৪ জন, সিপাহীজলার ৯ জন, ধলাইয়ের ৩ জন, দক্ষিণ ত্রিপুরা জেলার ৩ জন, উত্তর ত্রিপুরা জেলার ১ জন এবং ঊনকোটি জেলার ১ জন রোগী রয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top