News Flash

  • Home
  • Uncategorized
  • মাস্ক না পরলে দিতে হবে ৫০০ টাকা জরিমানা
Image

মাস্ক না পরলে দিতে হবে ৫০০ টাকা জরিমানা

নয়াদিল্লি, ৭ জুলাই (হি. স.):  করোনা প্রতিরোধে একাধিক পদক্ষেপ নেওয়া সত্ত্বেও ক্রমাগত বেড়ে চলেছে সংক্রমণ।এই নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনিক কর্তাদের কপালে।বিষয়টি নিয়ে এবার কঠোর অবস্থান নিতে চলেছে উত্তরপ্রদেশের যোগী সরকার। বাড়তে চলেছে মাস্ক না পরার জরিমানা।এ বিষয়ে শিগগিরই জারি করা হবে নির্দেশিকা।
অনাবশ্যক কাজের জন্য বাড়ির বাইরে বেরোনো রোখা এবং মাস্ক পরাকে কঠোরভাবে বলবৎ করার লক্ষ্যে প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সার্বজনীক এলাকায় কেউ যদি মাস্ক না পরে বাড়ির বাইরে বেরোয়, তবে তার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে প্রশাসনকে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রককে বিষয়ে দিক নির্দেশ জারি করতে বলেছেন মুখ্যমন্ত্রী।


এরপর এই রাজ্যের যুগ্ম স্বাস্থ্য সচিব জানিয়েছেন প্রথমবারই মাস্ক না পরে বাইরে বেরোলে দিতে হবে ৫০০ টাকা করে জরিমানা। প্রতিবার আইন ভাঙলে এই জরিমানা দিতে হবে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এই নির্দেশিকা জারি করা হবে।আগে মাস্ক না পরলে দিতে হত ১০০ টাকা জরিমানা। এখন সেটা বেড়ে হবে ৫০০ টাকা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top