নয়াদিল্লি, ৭ জুলাই (হি. স.): করোনা প্রতিরোধে একাধিক পদক্ষেপ নেওয়া সত্ত্বেও ক্রমাগত বেড়ে চলেছে সংক্রমণ।এই নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনিক কর্তাদের কপালে।বিষয়টি নিয়ে এবার কঠোর অবস্থান নিতে চলেছে উত্তরপ্রদেশের যোগী সরকার। বাড়তে চলেছে মাস্ক না পরার জরিমানা।এ বিষয়ে শিগগিরই জারি করা হবে নির্দেশিকা।
অনাবশ্যক কাজের জন্য বাড়ির বাইরে বেরোনো রোখা এবং মাস্ক পরাকে কঠোরভাবে বলবৎ করার লক্ষ্যে প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সার্বজনীক এলাকায় কেউ যদি মাস্ক না পরে বাড়ির বাইরে বেরোয়, তবে তার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে প্রশাসনকে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রককে বিষয়ে দিক নির্দেশ জারি করতে বলেছেন মুখ্যমন্ত্রী।
এরপর এই রাজ্যের যুগ্ম স্বাস্থ্য সচিব জানিয়েছেন প্রথমবারই মাস্ক না পরে বাইরে বেরোলে দিতে হবে ৫০০ টাকা করে জরিমানা। প্রতিবার আইন ভাঙলে এই জরিমানা দিতে হবে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এই নির্দেশিকা জারি করা হবে।আগে মাস্ক না পরলে দিতে হত ১০০ টাকা জরিমানা। এখন সেটা বেড়ে হবে ৫০০ টাকা।



















