News Flash

  • Home
  • Uncategorized
  • রাজস্থানে বিক্রি হওয়া নাবালিকাকে ফিরিয়ে আনতে হাইকোর্টের নির্দেশ
Image

রাজস্থানে বিক্রি হওয়া নাবালিকাকে ফিরিয়ে আনতে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই৷৷ ত্রিপুরার নাবালিকা রাজস্থানে বিক্রির ঘটনায় উচ্চ আদালতে সুয়োমুটো মামলায় আজ পুনরায় শুনানি হয়েছে৷ শুনানিতে হাইকোর্ট বলেছে, ওই নাবালিকাকে রাজ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক যেহেতু ওই নাবালিকা এখন করোনা মুক্ত৷ এদিন সরকারী আইনজীবী হাইকোর্টকে জানিয়েছেন, সমস্ত আইন মেনে ওই নাবালিকার গর্ভপাত করানো হয়েছে৷ সেই সাথে ওই নাবালিকাকে যাতে তার পরিবারের লোকজন গ্রহন সেই ব্যাপারে আলোচানা করে ব্যবস্থা নেওয়া হয়েছে৷


প্রসঙ্গত, ১৪ বছরের এক নাবালিকাকে গত ফেব্রুয়ারিতে ত্রিপুরা থেকে রাজস্থান নেওয়া হয়েছিল৷ তাকে সেখানে বিক্রি করে দেওয়া হয়েছিল৷ মে মাসে ওই নাবালিকা বাড়ি থেকে পালিয়ে গেলে পুলিশ তাকে উদ্ধার করে৷ বিষয়টি কেবল মহিলা কমিশনই নয়, শিশু সুরক্ষা কমিশনেও পৌঁছেছিল৷ তদন্ত চলাকালীন ওই নাবালিকা ত্রিপুরার বাসিন্দা বলে দাবি করে৷ তাঁর বাড়ি ত্রিপুরার ঊনকোটি জেলার ফটিকরায় থানা এলাকায় অবস্থিত বলে তদন্তকারী পুলিশ আধিকারিক জানিয়েছেন৷
এই ঘটনায় ঊনকোটি জেলা পুলিশের সাথে যোগাযোগ করে ওই নাবালিকার ঠিকানা নিশ্চিত করেছে মান্দাওয়া পুলিশ৷ নাবালিকাটি পুলিশকে জানিয়েছে, তাকে বিক্রি করে দেওয়ার চেষ্টা হচ্ছিল৷ তাই, সে পালিয়ে গিয়েছিল৷ সম্প্রতি পুলিশ তার শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যায়৷ তখন তার নমুনা সংগ্রহ করা হয়েছিল৷ গত ১৬ জুন তার রিপোর্ট পজিটিভ এসেছিল৷


এদিকে, ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারর্সন জানিয়েছিলেন, ওই নাবালিকা করোনা আক্রান্ত এবং আড়াই মাসের অন্তঃসত্বা৷ ফলে, তাকে ত্রিপুরায় ফিরিয়ে আনার ক্ষেত্রে কিছু জটিলতা রয়েছে৷ জানা গিয়েছে, ওই নাবালিকা-কে রাজু দেবনাথ নামে এক যুবক রাজস্থান নিয়ে গিয়েছিল৷ সেখানে তাকে বিক্রি করে দিয়েছিল৷ পড়াশুনার জন্য তাকে রাজস্থান নিয়ে গিয়েছিল ওই যুবক৷ কিন্তু, তার বদ উদ্দেশ্য কি ছিল তা ওই নাবালিকা এবং তার পরিবার বুঝতে পারেননি৷
আজ ভিডিও কনফারেন্সে মামলায় শুনানি হয়েছে৷ এ-বিষয়ে সরকারি আইনজীবী দেবালয় ভট্টাচার্যী জানিয়েছেন, ওই নাবালিকার গর্ভপাত করানো হয়েছে৷ সে সুস্থ আছে৷ সমস্ত নিয়ম নীতি মেনেই ওই নাবালিকার গর্ভপাত করানো হয়েছে৷ এমনকি ওই নাবালিকার পরিবারের সাথে কথা হয়েছে যাতে নাবালিকাকে তারা গ্রহণ করেন৷ সেই মতো পরিবারের লোকজনও একমত হয়েছেন৷ এদিকে, ওই নাবালিকা এখন করোনা মুক্ত৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top