News Flash

  • Home
  • Uncategorized
  • ভৌমিক নার্সিং হোমের ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ
Image

ভৌমিক নার্সিং হোমের ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই৷৷ রাজধানী আগরতলা শহরের ধলেশ্বরে ভৌমিক নার্সিংহোমের বিরুদ্ধে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ মিলেছে৷ চিকিৎসক দিলীপ কুমার ভৌমিক এর বিরুদ্ধে পূর্ব আগরতলা থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ মৃত রোগিণীর নাম শুক্লা চক্রবর্তী৷ বাড়ি টাউন প্রতাপগড় এলাকায়৷ দারিদ্র সীমার নিচে বসবাসকারী ওই পরিবারের লোকজন রা সব সম্বল বিক্রি করে চিকিৎসার জন্য শুক্লা চক্রবর্তীকে ভৌমিক নার্সিংহোমে ভর্তি করান৷



চিকিৎসকের কথামতো সব ধরনের ঔষধ পত্রের জোগান দেওয়া হয়৷ স্থানীয় ওষুধের দোকানে অনেক টাকা বাকিও পড়ে রয়েছে৷ চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগী শুক্লা চক্রবর্তীর মৃত্যুর পর নার্সিংহোম কর্তৃপক্ষ বকেয়া টাকা মিটিয়ে না দেওয়া পর্যন্ত মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে৷  তাতে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷



একদিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু অন্যদিকে বকেয়া টাকা মিটিয়ে না দেওয়ার কারণে মৃতদেহ বেসরকারি নার্সিংহোমে আটকে রাখার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়৷ বিষয়টি শেষ পর্যন্ত থানা পর্যন্ত গড়িয়েছে৷ মৃতার পরিবারের লোকজন রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন৷ পাশাপাশি অসহায় পরিবারকে সরকারি সাহায্য প্রদানের অনুরোধ জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top