নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই৷৷ রাজধানী আগরতলা শহরের ধলেশ্বরে ভৌমিক নার্সিংহোমের বিরুদ্ধে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ মিলেছে৷ চিকিৎসক দিলীপ কুমার ভৌমিক এর বিরুদ্ধে পূর্ব আগরতলা থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ মৃত রোগিণীর নাম শুক্লা চক্রবর্তী৷ বাড়ি টাউন প্রতাপগড় এলাকায়৷ দারিদ্র সীমার নিচে বসবাসকারী ওই পরিবারের লোকজন রা সব সম্বল বিক্রি করে চিকিৎসার জন্য শুক্লা চক্রবর্তীকে ভৌমিক নার্সিংহোমে ভর্তি করান৷
চিকিৎসকের কথামতো সব ধরনের ঔষধ পত্রের জোগান দেওয়া হয়৷ স্থানীয় ওষুধের দোকানে অনেক টাকা বাকিও পড়ে রয়েছে৷ চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগী শুক্লা চক্রবর্তীর মৃত্যুর পর নার্সিংহোম কর্তৃপক্ষ বকেয়া টাকা মিটিয়ে না দেওয়া পর্যন্ত মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে৷ তাতে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷
একদিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু অন্যদিকে বকেয়া টাকা মিটিয়ে না দেওয়ার কারণে মৃতদেহ বেসরকারি নার্সিংহোমে আটকে রাখার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়৷ বিষয়টি শেষ পর্যন্ত থানা পর্যন্ত গড়িয়েছে৷ মৃতার পরিবারের লোকজন রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন৷ পাশাপাশি অসহায় পরিবারকে সরকারি সাহায্য প্রদানের অনুরোধ জানিয়েছেন৷

ভৌমিক নার্সিং হোমের ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















