News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্য পুলিশের ডিএসপি পদমর্যাদার ১৫ জনকে পদোন্নতি দিয়ে বদলি
Image

রাজ্য পুলিশের ডিএসপি পদমর্যাদার ১৫ জনকে পদোন্নতি দিয়ে বদলি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই৷৷  সুপ্রিমকোর্টের রায় স্থগিত রয়েছে৷ তাই আপাতত পদোন্নতি সম্ভব হচ্ছে না৷ কিন্তু কাজের সুবিধার্থে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় ত্রিপুরা পুলিশের ১৫ জনকে ডিএসপি পদমর্যাদা থেকে পরবর্তী স্তরে ভারপ্রাপ্ত আধিকারিক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে৷ তাঁরা পদের ক্ষমতা ব্যবহার করতে পারবেন, কিন্তু আর্থিক দিক দিয়ে কোনও সুবিধা পাবেন না৷ এমন-কি, সার্ভিস রেকর্ডে এই পদোন্নতির সুবিধা মিলবে না৷



মূলত, এই নির্দেশিকায় ত্রিপুরা পুলিশের ডিএসপি পদমর্যাদার ১৫ জন আধিকারিককে পরবর্তী স্তরে পদোন্নতির আদেশ জারি হয়েছে৷ ত্রিপুরা পুলিশের নতুন বদলির আদেশ মোতাবেক ১৫ জনের মধ্যে ৯ জনকে টিএসআর ডেপুটি কমান্ডেন্ট পদে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে৷ বাকি ছয় জনকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে৷ ওই ১৫ জনই ত্রিপুরা ক্যাডারের বলে জানা গেছে৷ তাঁদের মধ্যে ৩ জনকে তিন জেলায় এবং ১ জন ক্রাইম ব্রাঞ্চ ও একজন স্পেশাল ব্রাঞ্চের ভারপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন৷



প্রসঙ্গত, টিএসআর ব্যাটালিয়নগুলিতে দীর্ঘদিন ধরে ডেপুটি কমান্ডেন্ট পদ খালি পড়ে রয়েছে৷ নতুন নির্দেশিকায় টিএসআর-এর ১, ২, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ এবং ১২ নম্বর ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডেন্টের শূন্যপদ পূরণ হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top