নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই৷৷ সুপ্রিমকোর্টের রায় স্থগিত রয়েছে৷ তাই আপাতত পদোন্নতি সম্ভব হচ্ছে না৷ কিন্তু কাজের সুবিধার্থে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় ত্রিপুরা পুলিশের ১৫ জনকে ডিএসপি পদমর্যাদা থেকে পরবর্তী স্তরে ভারপ্রাপ্ত আধিকারিক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে৷ তাঁরা পদের ক্ষমতা ব্যবহার করতে পারবেন, কিন্তু আর্থিক দিক দিয়ে কোনও সুবিধা পাবেন না৷ এমন-কি, সার্ভিস রেকর্ডে এই পদোন্নতির সুবিধা মিলবে না৷
মূলত, এই নির্দেশিকায় ত্রিপুরা পুলিশের ডিএসপি পদমর্যাদার ১৫ জন আধিকারিককে পরবর্তী স্তরে পদোন্নতির আদেশ জারি হয়েছে৷ ত্রিপুরা পুলিশের নতুন বদলির আদেশ মোতাবেক ১৫ জনের মধ্যে ৯ জনকে টিএসআর ডেপুটি কমান্ডেন্ট পদে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে৷ বাকি ছয় জনকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে৷ ওই ১৫ জনই ত্রিপুরা ক্যাডারের বলে জানা গেছে৷ তাঁদের মধ্যে ৩ জনকে তিন জেলায় এবং ১ জন ক্রাইম ব্রাঞ্চ ও একজন স্পেশাল ব্রাঞ্চের ভারপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন৷
প্রসঙ্গত, টিএসআর ব্যাটালিয়নগুলিতে দীর্ঘদিন ধরে ডেপুটি কমান্ডেন্ট পদ খালি পড়ে রয়েছে৷ নতুন নির্দেশিকায় টিএসআর-এর ১, ২, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ এবং ১২ নম্বর ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডেন্টের শূন্যপদ পূরণ হবে৷

রাজ্য পুলিশের ডিএসপি পদমর্যাদার ১৫ জনকে পদোন্নতি দিয়ে বদলি
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















