নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই৷৷ ত্রিপুরায় চালু হল মুখ্যমন্ত্রী করোনা প্রতিরোধ অভিযান৷ ত্রিপুরার বিখ্যাত কুইন আনারস এবং লেবুর রস খাওয়ানোর মাধ্যমে এই অভিযানের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর কথায়, স্বাস্থ্যকর সমাজ যে কোনও রাজ্যের আর্থ-সামাজিক উন্নয়নের ভিত্তি৷ বর্তমান পরিস্থিতিতে উন্নয়নের প্রশ্ণে করোনাকে পরাজিত করার জন্য মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি খুবই জরুরি৷ এজন্য ত্রিপুরা সরকার ’’মুখ্যমন্ত্রী করোনা প্রতিরোধক অভিযান’’ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে, দৃঢ়তার সাথে বলেন তিনি৷ তাঁর দাবি, এরই অংশ হিসেবে ত্রিপুরা সরকার আগামী এক মাসের জন্য রাজ্যজুড়ে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির কর্মসূচি বাস্তবায়ন করবে৷
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী করোনা প্রতিরোধ অভিযান কর্মসূচির আওতায় জুলাই মাসে ভিটামিন সি-সমৃদ্ধ আনারস এবং লেবুর সরবত বিনামূল্যে স্বসহায়ক গোষ্ঠীর মাধ্যমে বিতরণ করা হবে৷ প্রতি শনিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪-টার মধ্যে ত্রিপুরার ৩১৬টি জায়গায় দুস্থদের বিনামূল্যে ওই সরবত বিতরণ করা হবে৷ সরবত তৈরি করতে আনারস ও লেবু সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা হচ্ছে৷ তৃণমূল স্তর পর্যন্ত এই প্রক্রিয়া কার্যকরে নজর রাখছে ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশনের টিম৷ এছাড়াও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি অবশ্যই নিশ্চিত করা হচ্ছে৷
আজ শনিবার আগরতলা পুর নিগমের ২৫ নম্বর ওয়ার্ডে এই অভিযানের সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি বলেন, ত্রিপুরা সরকার করোনা প্রতিরোধে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিনামূল্যে আনারস ও লেবুর সরবত খাওয়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে তাতে রোজগারের পথ দেখবেন ত্রিপুরার আনারস ও লেবু চাষিরা৷ প্রায় ৩০০ জন কৃষক এতে উপকৃত হবেন৷ স্বসহায়ক দলের মাধ্যমে এই কর্মসূচি হাতে নেওয়ায় তার সাথে যুক্ত মহিলারাও রোজগারের পথ দেখবেন, দৃঢ়তার সাথে বলেন মুখ্যমন্ত্রী৷
দেব বলেন, এই অভিযানের মাধ্যমে ত্রিপুরার মানুষের করোনার বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোই মূল লক্ষ্য৷ জুলাই মাস জুড়ে চলবে এই অভিযান৷ তাতে প্রতিটি স্টলে থাকবে ২০০টি করে আনারস এবং ৪০০ টি লেবু৷ সাধারণ মানুষকে বিনামূল্যে সরবত খাওয়ানো হবে৷ এদিন মুখ্যমন্ত্রী নিজেই সাধারণ মানুষের হাতে আনারস ও লেবুর সরবত তুলে দিয়েছেন৷

আনারস ও লেবুর সরবত খাওয়ানোর মাধ্যমে রাজ্যে চালু মুখ্যমন্ত্রী করোনা প্রতিরোধ অভিযান
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

















