News Flash

  • Home
  • Uncategorized
  • আনারস ও লেবুর সরবত খাওয়ানোর মাধ্যমে রাজ্যে চালু মুখ্যমন্ত্রী করোনা প্রতিরোধ অভিযান
Image

আনারস ও লেবুর সরবত খাওয়ানোর মাধ্যমে রাজ্যে চালু মুখ্যমন্ত্রী করোনা প্রতিরোধ অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই৷৷ ত্রিপুরায় চালু হল মুখ্যমন্ত্রী করোনা প্রতিরোধ অভিযান৷ ত্রিপুরার বিখ্যাত কুইন আনারস এবং লেবুর রস খাওয়ানোর মাধ্যমে এই অভিযানের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর কথায়, স্বাস্থ্যকর সমাজ যে কোনও রাজ্যের আর্থ-সামাজিক উন্নয়নের ভিত্তি৷ বর্তমান পরিস্থিতিতে উন্নয়নের প্রশ্ণে করোনাকে পরাজিত করার জন্য মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি খুবই জরুরি৷ এজন্য ত্রিপুরা সরকার ’’মুখ্যমন্ত্রী করোনা প্রতিরোধক অভিযান’’ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে, দৃঢ়তার সাথে বলেন তিনি৷ তাঁর দাবি, এরই অংশ হিসেবে ত্রিপুরা সরকার আগামী এক মাসের জন্য রাজ্যজুড়ে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির কর্মসূচি বাস্তবায়ন করবে৷



প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী করোনা প্রতিরোধ অভিযান কর্মসূচির আওতায় জুলাই মাসে ভিটামিন সি-সমৃদ্ধ আনারস এবং লেবুর সরবত বিনামূল্যে স্বসহায়ক গোষ্ঠীর মাধ্যমে বিতরণ করা হবে৷ প্রতি শনিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪-টার মধ্যে ত্রিপুরার ৩১৬টি জায়গায় দুস্থদের  বিনামূল্যে ওই সরবত বিতরণ করা হবে৷ সরবত তৈরি করতে আনারস ও লেবু সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা হচ্ছে৷ তৃণমূল স্তর পর্যন্ত এই প্রক্রিয়া কার্যকরে নজর রাখছে ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশনের টিম৷ এছাড়াও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি অবশ্যই নিশ্চিত করা হচ্ছে৷



আজ শনিবার আগরতলা পুর নিগমের ২৫ নম্বর ওয়ার্ডে এই অভিযানের সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি বলেন, ত্রিপুরা সরকার করোনা প্রতিরোধে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিনামূল্যে আনারস ও লেবুর সরবত খাওয়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে তাতে রোজগারের পথ দেখবেন ত্রিপুরার আনারস ও লেবু চাষিরা৷ প্রায় ৩০০ জন কৃষক এতে উপকৃত হবেন৷ স্বসহায়ক দলের মাধ্যমে এই কর্মসূচি হাতে নেওয়ায় তার সাথে যুক্ত মহিলারাও রোজগারের পথ দেখবেন, দৃঢ়তার সাথে বলেন মুখ্যমন্ত্রী৷



দেব বলেন, এই অভিযানের মাধ্যমে ত্রিপুরার মানুষের করোনার বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোই মূল লক্ষ্য৷ জুলাই মাস জুড়ে চলবে এই অভিযান৷ তাতে প্রতিটি স্টলে থাকবে ২০০টি করে আনারস এবং ৪০০ টি লেবু৷ সাধারণ মানুষকে বিনামূল্যে সরবত খাওয়ানো হবে৷ এদিন মুখ্যমন্ত্রী নিজেই সাধারণ মানুষের হাতে আনারস ও লেবুর সরবত তুলে দিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top