News Flash

  • Home
  • Uncategorized
  • দশমে কৃতী তালিকায় ২৪ জন, সম্ভাব্য প্রথম দীপায়ন
Image

দশমে কৃতী তালিকায় ২৪ জন, সম্ভাব্য প্রথম দীপায়ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই৷৷  ত্রিপুরায় মাধ্যমিক পরীক্ষায় সম্ভাব্য মেধা তালিকায় রাজধানী আগরতলার বনেদি সুকলগুলির সাথে মফসসলের সুকলগুলির হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে৷ মেধা তালিকায় সম্ভাব্য কৃতী হিসেবে ২৪ জন স্থান করে নিয়েছে৷ তাতে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের দীপায়ন দেবনাথ সম্ভাব্য প্রথম হয়েছে৷ তার প্রাপ্ত নম্বর ৪৮৮৷ এ-বছর মাধ্যমিকে কৃতী তালিকায় ১৬ জন ছেলে এবং ৮ জন মেয়ে স্থান দখল করেছে৷ 



আজ শুক্রবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে৷ এদিন সাংবাদিক সম্মেলনে মাধ্যমিকে সম্ভাব্য কৃতী তালিকার ঘোষণা করেন পর্ষদ সভাপতি ড় ভবতোষ সাহা৷ তিনি জানান, মাধ্যমিকে সম্ভাব্য কৃতী তালিকায় প্রথম হয়েছে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের দীপায়ন দেবনাথ৷ এছাড়া, শঙ্করাচার্য বিদ্যায়তন দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের মেঘা শর্মা, রেশম বাগান দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের তৃষাশ্রী দেওয়ান এবং শিশুবিহার সুকলের অভিরাজ পাল ৪৮৭ নম্বর পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে৷ তেমনি, গোমতি জেলার উদয়পুর ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের অলড্রিন রায়, অমরপুর ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের যশরাজ দাস এবং আগরতলার শিশুবিহার সুকলের দেবাদৃতা পাল ও শঙ্করাচার্য বিদ্যায়তন দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ৪৮৩ নম্বর পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছে৷



তিনি জানান, গোমতি জেলার বিবেকানন্দ বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের বর্ণালী দেবনাথ এবং আগরতলার নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের দীপাঞ্জন দেব সরকার ৪৮২ নম্বর পেয়ে যুগ্মভাবে চতুর্থ স্থান অর্জন করেছে৷ এদিকে, দক্ষিণ ত্রিপুরা জেলার বৃন্তক শিক্ষা নিকেতনের মন্দিরা বৈদ্য, উত্তর ত্রিপুরা জেলার বিবি ইনস্টিটিউটের শিলাজিৎ দেব এবং আগরতলার শিশুবিহার সুকলের উদয়শঙ্কর পাল ৪৮১ নম্বর পেয়ে পঞ্চম স্থান অর্জন করেছে৷ ঊনকোটি জেলায় নেতাজি বিদ্যাপীঠের রাজদীপ পাল ৪৮০ নম্বর পেয়ে ষষ্ঠ স্থান অর্জন করেছে৷



পর্ষদ সভাপতি আরও জানান, গোমতি জেলার বিবেকানন্দ বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের সঞ্চন পাল, উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর হলিক্রস সুকলের সৌরদীপ দেবনাথ এবং আগরতলার উমাকান্ত ইংলিশ মিডিয়াম সুকলের স্বর্ণব সাহা ৪৭৯ নম্বর পেয়ে সপ্তম স্থান দখল করেছে৷ তেমনি, উত্তর ত্রিপুরা জেলার গোল্ডেন ভ্যালি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের নবোদিত দাস, নর্থ পয়েন্ট সুকলের শিবম দে, আগরতলার নতুননগর বালিকা বিদ্যালয়ের সুকারণ্য দত্ত এবং শিশুবিহার সুকলের দীপক রুদ্রপাল ৪৭৮ নম্বর পেয়ে অষ্টম স্থান অর্জন করেছে৷ উত্তর ত্রিপুরা জেলার বিবি ইনস্টিটিউশনের গ্রান্থিক চক্রবর্তী এবং আগরতলায় শিশুবিহার সুকলের অনন্যা দেবনাথ ৪৭৭ নম্বর পেয়ে নবম স্থান দখল করেছে৷ ঊনকোটি জেলায় নেতাজি বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ঋষাব ভট্টাচার্য ৪৭৬ নম্বর পেয়ে দশম স্থান দখল করেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top