নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই৷৷ ত্রিপুরায় মাধ্যমিক পরীক্ষায় সম্ভাব্য মেধা তালিকায় রাজধানী আগরতলার বনেদি সুকলগুলির সাথে মফসসলের সুকলগুলির হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে৷ মেধা তালিকায় সম্ভাব্য কৃতী হিসেবে ২৪ জন স্থান করে নিয়েছে৷ তাতে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের দীপায়ন দেবনাথ সম্ভাব্য প্রথম হয়েছে৷ তার প্রাপ্ত নম্বর ৪৮৮৷ এ-বছর মাধ্যমিকে কৃতী তালিকায় ১৬ জন ছেলে এবং ৮ জন মেয়ে স্থান দখল করেছে৷
আজ শুক্রবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে৷ এদিন সাংবাদিক সম্মেলনে মাধ্যমিকে সম্ভাব্য কৃতী তালিকার ঘোষণা করেন পর্ষদ সভাপতি ড় ভবতোষ সাহা৷ তিনি জানান, মাধ্যমিকে সম্ভাব্য কৃতী তালিকায় প্রথম হয়েছে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের দীপায়ন দেবনাথ৷ এছাড়া, শঙ্করাচার্য বিদ্যায়তন দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের মেঘা শর্মা, রেশম বাগান দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের তৃষাশ্রী দেওয়ান এবং শিশুবিহার সুকলের অভিরাজ পাল ৪৮৭ নম্বর পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে৷ তেমনি, গোমতি জেলার উদয়পুর ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের অলড্রিন রায়, অমরপুর ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের যশরাজ দাস এবং আগরতলার শিশুবিহার সুকলের দেবাদৃতা পাল ও শঙ্করাচার্য বিদ্যায়তন দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ৪৮৩ নম্বর পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছে৷
তিনি জানান, গোমতি জেলার বিবেকানন্দ বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের বর্ণালী দেবনাথ এবং আগরতলার নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের দীপাঞ্জন দেব সরকার ৪৮২ নম্বর পেয়ে যুগ্মভাবে চতুর্থ স্থান অর্জন করেছে৷ এদিকে, দক্ষিণ ত্রিপুরা জেলার বৃন্তক শিক্ষা নিকেতনের মন্দিরা বৈদ্য, উত্তর ত্রিপুরা জেলার বিবি ইনস্টিটিউটের শিলাজিৎ দেব এবং আগরতলার শিশুবিহার সুকলের উদয়শঙ্কর পাল ৪৮১ নম্বর পেয়ে পঞ্চম স্থান অর্জন করেছে৷ ঊনকোটি জেলায় নেতাজি বিদ্যাপীঠের রাজদীপ পাল ৪৮০ নম্বর পেয়ে ষষ্ঠ স্থান অর্জন করেছে৷
পর্ষদ সভাপতি আরও জানান, গোমতি জেলার বিবেকানন্দ বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের সঞ্চন পাল, উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর হলিক্রস সুকলের সৌরদীপ দেবনাথ এবং আগরতলার উমাকান্ত ইংলিশ মিডিয়াম সুকলের স্বর্ণব সাহা ৪৭৯ নম্বর পেয়ে সপ্তম স্থান দখল করেছে৷ তেমনি, উত্তর ত্রিপুরা জেলার গোল্ডেন ভ্যালি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের নবোদিত দাস, নর্থ পয়েন্ট সুকলের শিবম দে, আগরতলার নতুননগর বালিকা বিদ্যালয়ের সুকারণ্য দত্ত এবং শিশুবিহার সুকলের দীপক রুদ্রপাল ৪৭৮ নম্বর পেয়ে অষ্টম স্থান অর্জন করেছে৷ উত্তর ত্রিপুরা জেলার বিবি ইনস্টিটিউশনের গ্রান্থিক চক্রবর্তী এবং আগরতলায় শিশুবিহার সুকলের অনন্যা দেবনাথ ৪৭৭ নম্বর পেয়ে নবম স্থান দখল করেছে৷ ঊনকোটি জেলায় নেতাজি বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ঋষাব ভট্টাচার্য ৪৭৬ নম্বর পেয়ে দশম স্থান দখল করেছে৷

দশমে কৃতী তালিকায় ২৪ জন, সম্ভাব্য প্রথম দীপায়ন
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















