News Flash

  • Home
  • Uncategorized
  • ঘরের আলো নিভিয়ে মুখ্যমন্ত্রী সহ প্রদীপ প্রজ্বলন করলেন রাজ্যবাসী
Image

ঘরের আলো নিভিয়ে মুখ্যমন্ত্রী সহ প্রদীপ প্রজ্বলন করলেন রাজ্যবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ এপ্রিল৷৷ বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর৷ আজ দেশবাসী আবারও প্রমাণ করলেন, যে কোনও বিপদে আমরা ঐক্যবদ্ধ৷ করোনা যুদ্ধে সৈনিকদের সমগ্র দেশবাসী একত্রিতভাবে কুর্নিশ জানিয়েছেন৷ অন্তত অধিকাংশ ত্রিপুরাবাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে ঘড়ির কাটায় ঠিক ৯-টা বাজতেই বাড়ির সমস্ত বৈদ্যুতিন আলো নিভিয়ে দেন৷ ৯ মিনিটের জন্য প্রদীপ, মোমবাতি, টর্চ এবং মোবাইল, যে যেমন পেরেছেন আলো জ্বালিয়ে ঐক্যবদ্ধ লড়াইয়ে শামিল, প্রমাণ দিয়েছেন৷ মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব স্ত্রী-পুত্রকে সঙ্গে নিয়ে প্রদীপ জ্বালিয়েছেন৷ এদিকে অতি উৎসাহী কিছু মানুষ বাজি পুড়িয়ে এই মহান যজ্ঞে শামিল হয়েছেন৷ ৯ মিনিট সমাপ্ত হতেই অনেকে শাঁখ বাজিয়ে উলুধবনি দিয়েছেন৷ তবে, করোনা ভাইরাস মোকাবিলায় দেশ আজ একজোট হয়েছে, বলা যেতেই পারে৷


আজ রবিবার সকাল থেকেই প্রস্তুতি শুরু হয়ে যায় রাত নয়টার কার্যক্রমের৷ বিভিন্ন সংস্থা গরিবদের মধ্যে মোমবাতি বিলি করেছে৷ তাছাড়া, আর্থিক দিক দিয়ে দুর্বল তাঁদেরকেও মোমবাতি বিলি করা হয়েছে৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রী-জায়া নীতি দেব আজ দুস্থদের মধ্যে পূবর্োদয়া সামাজিক সংস্থার তরফে মোমবাতি বিলি করেছেন৷


ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং সাংসদ প্রতিমা ভৌমিক গতকাল ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে আজ রাত ৯ টায় ৯ মিনিটের জন্য আলো জ্বালিয়ে করোনা যুদ্ধে সৈনিকদের কুর্নিশ জানানোর আবেদন জানিয়েছিলেন৷ বিধায়ক সুদীপ রায়বর্মণও এক ভিডিও বার্তায় একই আবেদন রেখেছিলেন৷ ত্রিপুরাবাসীও একজোট হয়ে তাঁদের আহ্বানে সাড়া দিয়েছেন৷


ত্রিপুরায় চোরাইবাড়ি থেকে সাব্রুম পর্যন্ত একই চিত্র ফুটে উঠেছে আজ রাত নয়টায়৷ চারিদিকে অন্ধকারের মাঝে এক চিলতে আলো উঁকি মারছিল৷ কিছু উৎসাহী মানুষ বাজি পুড়িয়েছেন ঠিকই৷ কিন্তু তাঁদেরও একই বক্তব্য, করোনা ভাইরাসের বিরুদ্ধে আমরা একত্রিত হয়ে লড়াই করবো৷ লকডাউনে অন্যান্য দিন রাতেও কয়েকজনকে দেখতে পাওয়া যায়৷ কিন্তু আজ সমস্ত রাস্তাঘাট ছিল জনমানবশূন্য৷ এই পরিবেশ দেখে মনে হচ্ছিল, প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিতেই হয়ত সবাই ঘরমুখো হয়েছেন৷ তবে, কিছু ব্যতিক্রমী ছিলেন৷ তাঁরা ভিন্ন মতাদর্শে বিশ্বাসী৷ তাই তাঁরা ওই যজ্ঞে শামিল হননি৷ এমন কিছু মানুষের বাড়িতে যথারীতি আলো জ্বলছিল৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top