News Flash

  • Home
  • দেশ
  • মোদিই ভারতের দীর্ঘতম সময় দায়িত্বে থাকা নির্বাচিত প্রধানমন্ত্রী, শুভেচ্ছা রাজনাথের
Image

মোদিই ভারতের দীর্ঘতম সময় দায়িত্বে থাকা নির্বাচিত প্রধানমন্ত্রী, শুভেচ্ছা রাজনাথের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নতুন নজির গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, এই কৃতিত্ব দেশের মানুষের অটুট আস্থা এবং উন্নয়নমুখী নেতৃত্বেরই প্রতিফলন।

এক্স-এ (প্রাক্তন টুইটার) করা এক পোস্টে রাজনাথ সিং লিখেছেন, “ভারতের ইতিহাসে দীর্ঘতম সময় দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে ৪,৩৯৯ দিন পূর্ণ করায় নরেন্দ্র মোদিজিকে অভিনন্দন। ‘নেশন ফার্স্ট’ নীতিতে বিশ্বাসী এক নিরলস কর্মযোগী হিসেবে তাঁর কার্যকাল ভারতের প্রতি অবিচল নিষ্ঠা, জনকল্যাণে অঙ্গীকার এবং রূপান্তরমূলক নেতৃত্বের সাক্ষ্য বহন করে।”

তিনি আরও বলেন, “এই সাফল্য দেশের মানুষের তাঁর নেতৃত্বের প্রতি অব্যাহত আস্থা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও সুশাসনের প্রতি তাঁর নিরন্তর প্রচেষ্টার প্রমাণ। গত ১২ বছরে ভারত উন্নয়ন ও বৈশ্বিক নেতৃত্বের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। একই সঙ্গে দেশ একটি সাংস্কৃতিক পুনর্জাগরণেরও সাক্ষী হয়েছে, যা ভারতকে আরও আত্মবিশ্বাসী, আত্মনির্ভর এবং ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে সংযুক্ত করেছে।”

প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য, “বিকশিত ভারতের লক্ষ্যে এগিয়ে চলার পথে প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে দেশ আরও সমৃদ্ধি, অগ্রগতি এবং আন্তর্জাতিক গুরুত্বের দিকে এগিয়ে যাবে।”

বুধবার কেন্দ্রীয় সরকারের শীর্ষে ১২ বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর ফলে তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু-র নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের রেকর্ড অতিক্রম করলেন। মোদি এখন পর্যন্ত ৪,৩৯৯ দিন প্রধানমন্ত্রী পদে রয়েছেন।

তুলনামূলক হিসেবে নেহরুর ১৯৫২ সালের পরবর্তী মেয়াদকেই ধরা হয়েছে, কারণ ১৯৪৭ থেকে ১৯৫২ পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন। যদিও প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মোট ১৪ বছরেরও বেশি সময় প্রধানমন্ত্রী ছিলেন, তাঁর মেয়াদ ছিল বিচ্ছিন্ন। সেই কারণে টানা নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিই এখন দেশের দীর্ঘতম সময় দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী।

২০১৪ সালে প্রথমবার শপথ নেওয়ার পর ২০১৯ এবং ২০২৪ সালে পরপর তিনবার জনসমর্থন পেয়ে ক্ষমতায় ফিরেছেন তিনি।

মোদি সরকারের আমলে নতুন সংসদ ভবন, সেন্ট্রাল ভিস্তা পুনর্গঠন প্রকল্প, কর্তব্য পথ, বন্দে ভারত ট্রেন, স্ট্যাচু অব ইউনিটি, আইএনএস বিক্রান্ত, কাশ্মীর রেল সংযোগ, নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর, নমো ভারত আরআরটিএস এবং গঙ্গা এক্সপ্রেসওয়ের মতো একাধিক বড় অবকাঠামো ও জাতীয় প্রকল্প বাস্তবায়িত হয়েছে।

এদিকে, কেন্দ্রে এনডিএ সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে বুধবার নয়াদিল্লিতে জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Releated Posts

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026

‘বল্লারি চলো’ শেষ পর্বে, কর্ণাটকের রাজনীতিতে মোড় ঘোরাবে পদযাত্রা: বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বল্লারি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটক বিজেপির ১০ দিনের ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেষ দিনে প্রবেশ করতে…

ByByNews Desk Sep 9, 2026

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top