News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর-পূর্ব দিল্লিতে হিংসার নেপথ্যে পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে : সোনিয়া গান্ধী
Image

উত্তর-পূর্ব দিল্লিতে হিংসার নেপথ্যে পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে : সোনিয়া গান্ধী

নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর-পূর্ব দিল্লিতে হিংসার ঘটনায় কেন্দ্রীয় সরকার এবং দিল্লি সরকারকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী| একইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগও দাবি করেছেন সোনিয়া| বুধবার সকালে সর্বভারতীয় কংগ্রেস কমিটি (এআইসিসি)-র দফতরে বৈঠকে বসে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি| ওই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সোনিয়া| সাংবাদিক সম্মেলনে সোনিয়া গান্ধী বলেছেন, ‘উত্তর-পূর্ব দিল্লিতে হিংসার নেপথ্যে পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে, দিল্লিতে বিধানসভা নির্বাচনের সময় জনগণও তা দেখেছেন| বিজেপির অনেক নেতাই ভয় ও বিদ্বেষের পরিবেশ তৈরি করার জন্য উস্কানিমূলক মন্তব্য করেছিল|’

উত্তর-পূর্ব দিল্লিতে হিংসাত্মক পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করে সোনিয়া গান্ধী বলেছেন, ‘বর্তামান পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীই দায়ী| স্বরাষ্ট্রমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত|’ দিল্লি সরকার এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও সমানভাবে দায়ী করেছেন সোনিয়া| সোনিয়ার কথায়, ‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য প্রশাসনকে সক্রিয় করা দরকার ছিল, কিন্তু তা করা হয়নি| মুখ্যমন্ত্রী এবং দিল্লি সরকারও সমানভাবে দায়ী| কেন্দ্র ও দিল্লি সরকারের ব্যর্থতার কারণেই রাজধানীতে এমন বিয়োগান্তক ঘটনা ঘটেছে|’

সোনিয়া গান্ধী এদিন আরও বলেছেন, ‘বিগত ৭২ ঘন্টা ধরে পুলিশ কোনও ব্যবস্থাই নেয়নি, হেড কনস্টেবল-সহ ১৮ জনের মৃত্যু (মৃতের সংখ্যা এখন ২০) হয়েছে, শতাধিক মানুষ হাসপাতালে, অনেকেই গুলিবিদ্ধ| উত্তর-পূর্ব দিল্লির রাস্তায় নিরবচ্ছিন্নভাবে হিংসা বজায় রয়েছে|’ উত্তর-পূর্ব দিল্লিতে সাম্প্রতিক এই পরিস্থিতির প্রেক্ষিতে শান্ত থাকার আবেদন জানিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা| বুধবার প্রিয়াঙ্কা জানিয়েছেন, ‘হিংসায় লিপ্ত হবেন না, দিল্লির জনগণের কাছে এটাই আমার অনুরোধ| উত্তর প্রদেশে আমাদের কর্মীদেরও শান্তি বজায় রাখার জন্য অনুরোধ করেছি, কোনওভাবেই কেউ যেন হিংসায় লিপ্ত না হয়|’

এদিকে, সাংবাদিক সম্মেলনে সোনিয়া গান্ধীর মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা প্রকাশ জাভড়েকর| জাভড়েকর বলেছেন, ‘সোনিয়া গান্ধীর বিবৃতি দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়| নোংরা রাজনীতি এবং সরকারকে দায়ী করার পরিবর্তে শান্তির পরিবেশ কীভাবে ফিরে আসবে তা সুনিশ্চিত করা উচিত প্রতিটি রাজনৈতিক দলের| এই হিংসা নিয়ে রাজনীতি করা ঠিক নয়|’ জাভড়েকর আরও বলেছেন, ‘তাঁর বলছেন অমিত শাহ কোথায় ছিলেন| মঙ্গলবারই সর্বদলীয় বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, সেখানে একজন কংগ্রেস নেতাও উপস্থিত ছিলেন| পুলিশকে নির্দেশ দেওয়ার পাশাপাশি তাঁদের মনোবল বাড়িয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী| কংগ্রেসের এই ধরনের বিবৃতি পুলিশ কর্মীদের মনোবলে বিরূপ প্রভাব ফেলবে|’

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top