News Flash

  • Home
  • Uncategorized
  • এসটিজিটি ও এসটিপিজিটি অফার প্রাপকদের পোস্টিং শীঘ্রই
Image

এসটিজিটি ও এসটিপিজিটি অফার প্রাপকদের পোস্টিং শীঘ্রই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্ঢেম্বর৷৷ এসটিজিটি এবং এসটিপিজিটি অফার প্রাপকদের দুর্র্গেৎসবের আগেই পোস্টিং দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ প্রায় ১২০০ শিক্ষক নিয়োগ হতে চলেছে৷

শিক্ষামন্ত্রীর কথায়, নবম ও দশম শ্রেণীর জন্য ৩৭০৬টি স্নাতক শিক্ষক শূণ্যপদে নিয়োগের জন্য টিআরবিটিকে বলা হয়েছিল৷ সেই মোতাবেক টিআরবিটি শিক্ষক নিয়োগের পরীক্ষার বন্দোবস্ত করেছিল৷ তাতে ১৪৮৪ জন আবেদন জানিয়েছিল৷ তাদের মধ্যে ১৩০০ জন পরীক্ষায় বসেছিল৷ টিআরবিটি বাছাই করে ১০৯২ জনের নাম প্রস্তাব করেছিল৷ সেই মোতাবেক গত ২৯ ও ৩০ জুন শিক্ষা দপ্তর অফার বিলি করেছিল৷ কিন্তু, অফার বিলি করার সাথে সাথেই জাল সার্টিফিকেটের অভিযোগ উঠে৷ একই ভাবে একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য স্নাতকোত্তর শিক্ষকের ৫৫৬ টি শূণ্য পদে নিয়োগের জন্য টিআরবিটিকে বলা হয়েছিল৷ তাতে ২৫৫ জন আবেদন জানিয়েছিল৷ তাদের মধ্যে ২২৪ জন পরীক্ষা দিয়েছিল৷ টিআরবিটি বাছাই করে ১৩৮ জনের নাম সুপারিশ করেছিল৷ ওই সময় তাদেরও অফার বিলি করা হয়েছিল৷ কিন্তু, জাল সার্টিফিকেটের সুনিদিষ্ট অভিযোগের ভিত্তিতে শিক্ষা দপ্তর তদন্ত কমিটি গঠন করেছিল৷ শিক্ষামন্ত্রীর কথায়, জাল সার্টিফিকেটের অভিযোগ উঠায় পোস্টিং দেওয়া স্থগিত রাখা হয়েছিল৷ ইতিমধ্যে তদন্ত কমিটি অনুসন্ধান সাপেক্ষে বেশ কয়েকজন জাল সার্টিফিকেট ধারীদের সনাক্ত করতে পরেছে৷ তদন্তের কাজ আরও বাকি রয়েছে৷ তাতে ধারনা করা হচ্ছে অন্তত ২৫ থেকে ৩০ জন জাল সার্টিফিকেট ধারীদের চিহ্ণিত করা সম্ভব হবে৷ শিক্ষামন্ত্রী জানিয়েছেন, তদন্তের কাজ কিছুদিনের মধ্যেই সমাপ্ত হবে৷ কারণ জাল সার্টিফিকেট ধারীদের মধ্যে বেশ কয়েকজন স্বেচ্ছায় নাম প্রত্যাহার করেছেন৷ তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুর্গোৎসবের আগেই এসটিজিটি এবং এসটিপিজিটি অফার প্রাপকদের পোস্টিং দেওয়া হবে৷ অনুমান করা হচ্ছে প্রায় ১২০০ অফার প্রাপকদের পোস্টিং দেওয়া সম্ভব হবে৷

এদিকে শিক্ষক ব্যাঙ্ক গঠন করার লক্ষ্যে টেট নেওয়া হয়েছে৷ স্নাকোত্তর শিক্ষক পদে ২১৭৪ জন আবেদন জানিয়েছিলেন৷ তাদের মধ্যে পরীক্ষা দিয়েছেন ১৭৮৯ জন৷ এদিকে স্নাতক শিক্ষক পদে ২৭৬২ জন আবেদন জানিয়েছিলেন৷ তাদের মধ্যে ২৩৩৭ জন পরীক্ষা দিয়েছেন৷ শিক্ষামন্ত্রীর দাবি, জাল সার্টিফিকেট ধারীদের চিহ্ণিত করা হচ্ছে তাই হয়তো অনেকেই শিক্ষক পদে নিয়োগের আবেদন জানালেও পরীক্ষা দিচ্ছেন না৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top