News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের স্বাক্ষরতার হার নিয়ে সন্দেহ প্রকাশ শিক্ষামন্ত্রীর
Image

রাজ্যের স্বাক্ষরতার হার নিয়ে সন্দেহ প্রকাশ শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্ঢেম্বর৷৷ স্বাক্ষরতার হার নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন খোদ শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ তাঁর কথায়, শুধু সই করতে জানলেই স্বাক্ষর হওয়া যায় না৷ এমনকি শিক্ষিত হওয়াও যায় না৷

পশ্চিম জেলা সাক্ষারতা সমিতির উদ্যোগে এবং পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও আজ ৫২তম আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয়৷ রবীন্দ্র শতবার্ষিকীভবনের ১ নং প্রেক্ষাগৃহে আয়োজিত রাজ্যভিত্তিক আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ উদ্বোধকের ভাষণে তিনি বলেন, সাক্ষরতা মানে শুধু নিজের নাম সই করতে শেখা নয়৷ নিরক্ষরতা মানুষের জীবনের এক নির্মম অভিশাপ৷ এই অভিশাপ থেকে মুক্ত হতে গেলে শুধু নাম সই দিলেই হবে না৷ প ত্রিকা পড়তে হ বে, দেশ বিদেশের খবর রাখতে হবে যা বিশেষ জরুরী৷ জানতে হবে ব্যাঙ্ক সহ অন্যান্য আরও কার্যকরি বিভিন্ন ফর্ম পূরণের পদ্ধতি৷ এছাড়া সবচেয়ে বেশী জরুরী হল নিজেকে একজন সুশিক্ষিত ও কর্মদক্ষ স্বনির্ভর ও সচেতন নাগরিক হিসাবে গড়ে তোলা৷ অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং শিক্ষকদের উদ্দেশ্যে শ্রীনাথ বলেন, প্রকৃত শিক্ষা হল নিজেকে একজন সামাজিক দায়বদ্ধ মানুষ হিসাবে গড়ে তোলা৷ যার দ্বারা সমাজ যেমন উপকৃত হবে তেমনি সমাজের অপর আর একজন মানুষও সুবিধা ও সুশিক্ষার সুযোগ পাবেন৷ প্রকৃত শিক্ষা মানে শুধু পরীক্ষায় ভাল নম্বর পাওয়া ও ভাল চাকুরি পাওয়া নয়৷ প্রকৃত শিক্ষার লক্ষ্য নিজেকে সুনাগরিক হিসাবে প্রতিষ্ঠিত করার শিক্ষা৷ তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, আজকের এই শুভ দিনে প্রতিজ্ঞা হোক আগামী সাক্ষরতা দিবসে ত্রিপুরা রাজ্য যেন সাক্ষরতায় সেরা রাজ্যের খেতাব অর্জন করতে পারে৷ আর সেই কাজটা সর্ম্পূ করবে ত্রিপুরার ছাত্র-ছাত্রীরা৷ এছাড়াও এই কাজে নতুন উদ্যমে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসারও তিনি আহ্বান জানান৷ অনুষ্ঠানে সভাপতির ভাষণে পশ্চিম ত্রিপুরা জেলার জিলা পরিষদের সভাধিপতি দিলীপ কুমার দাস বলেন, সাক্ষরতার কাজে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন৷ কারণ আগামী দিনে সাক্ষরতার ত্রিপুরাকে সবাই শ্রেষ্ঠ আসনে দেখতে চান৷

অনুষ্ঠানের সম্মানিত অতিথি আগরতলা পুর নিগমের মেয়র ড প্রফুল্লজিৎ সিন্হাও তার ভাষণে এই মহৎ কাজে সবাইকে সহযোগিতার আহ্বান জানান৷ বিশেষ অতিথির ভাষণে মধ্যশিক্ষা অধিকার অধিকর্তা উত্তম কুমার চাকমা জানান, এখন তিনটি প্রোগ্রামের মধ্যে দিয়ে সাক্ষরতার কাজ সুরু হবে৷ তা হল বেসিক লিটারেসি, প্রবহমান এবং স্কীল ডেভেলপমেন্ট৷ ুষ্ঠানে বক্তব্য রাখন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী৷ ধন্যবাদসূচক বক্তব্য রাখেন পশ্চিম জেলা সাক্ষরতা কমিটির আহ্বায়ক শেখর রঞ্জন চৌধুরী৷  উদ্বোধনী সংগীত পরিবেশন করেন মহারানী তুলসীবতি বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top