News Flash

  • Home
  • Uncategorized
  • বিদেশি বিতাড়নে অসম আন্দোলনের অদৃশ্য পৃষ্ঠপোষক’, অটলবিহারীকে দেখতে দিল্লি রওনা দিলেন মুখ্যমন্ত্রী
Image

বিদেশি বিতাড়নে অসম আন্দোলনের অদৃশ্য পৃষ্ঠপোষক’, অটলবিহারীকে দেখতে দিল্লি রওনা দিলেন মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ১৬ আগস্ট (হি.স) : প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর শারীরিক অবস্থার খোঁজ নিতে দিল্লি রওনা দিলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। ‘ভারতীয় রাজনীতির মহীরূহ অটলজি’র আশু আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী। দিল্লির উদ্দেশে যাত্রার আগে সংবাদ সংস্থা হিন্দুস্থান সমাচার-এর সঙ্গে কথা বলছিলেন মুখ্যমন্ত্রী সনোয়াল। তিনি জানান, অসম আন্দোলনের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত ছিলেন অটলজি। অবৈধ বাংলাদেশি বিতাড়নে অসম আন্দোলনের তদানীন্তন নেতাদের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করেছিলেন। সে সময়ের বহু স্মৃতির রোমন্থন করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, অসম আন্দোলনের সময় রাজ্যে এসে দূরদৃষ্টিসম্পন্ন নেতা অটলজিকে তদানীন্তন কংগ্রেস সরকারের পুলিশ গ্রেফতারও করেছিল। এককথায়, বিদেশি বিতাড়নে অসম আন্দোলনের অদৃশ্য পৃষ্ঠপোষক ছিলেন অটলবিহারী বাজপেয়ী।
আবেগতাড়িত সর্বানন্দ বলেন, তখন তিনি (সর্বানন্দ) ছাত্র ছিলেন। ছাত্র আন্দোলনের নেতৃত্ব কী করে দিতে হয় তার দিশা দিয়েছিলেন সর্বজনশ্রদ্ধেয় অবিসংবাদী নেতা অটলজি। অটলজি এবং তাঁর সহযোদ্ধা লালকৃষ্ণ আডবাণী দেশে বিজেপি-র বীজ বপণ করেছিলেন। এই মানিকজোড়ের বলিষ্ঠ নেতৃত্বে দেশে আজ বিজেপি-র বাড়বাড়ন্ত। সেই বিজেপি আজ দেশকে নেতৃত্ব দিচ্ছে। আজ যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসম তথা উত্তর-পূর্বাঞ্চলের কথা মনেপ্রাণে ভাবেন, সে রকম অটলজির আত্মাও পড়ে থাকতো এই অঞ্চলে। তাঁর হাত ধরেই অসম-সহ উত্তর-পূর্বাঞ্চলে চারলেনের রাস্তা, শিলচর-সৌরাষ্ট্র মহাসড়কের কাজ শুরু হয়েছিল। এ রকম বহু উন্নয়নমূলক প্রকল্প বাজপেয়ীজির হাত দিয়ে শুরু হয়েছিল অসমে। ২০০১ সালে বগিবিল সেতুর শিলান্যাস করতে এসে ছয় বছরের মধ্যে তার নির্মাণকাজ সম্পন্ন করার আহ্বান জানিয়েছিলেন সে সমেয়ের প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। এছাড়া আরও বহু স্মৃতিবিজড়িত ঘটনার উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। সব শেষে বলেন, অটলজির অবদান কোনওদিন ভুলবে না অসম।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top