News Flash

  • Home
  • Uncategorized
  • সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানাতে কলকাতায় আসছেন সুমিত্রা মহাজন
Image

সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানাতে কলকাতায় আসছেন সুমিত্রা মহাজন

কলকাতা, ১৩ আগস্ট (হি.স.) : প্রয়াত লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানাতে সোমবার দুপুর আড়াইটের সময় কলকাতায় আসছেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন।

সোমবার সকাল ৮টা ১৫মিনিটে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে জীবনাবসান হয় তাঁর। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। গত মাসে বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি থাকার পর বাড়ি ফিরেছিলেন সোমনাথবাবু। কিন্তু গত সপ্তাহে আবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভর্তি করা হয় হাসপাতালে। গত তিনদিন সঙ্কটজনক ছিল তাঁর অবস্থা। রাখা হয়েছিল ভেন্টিলেশনে। লোকসভার ইতিহাসে গনেশ বাসুদেব মাভালঙ্কারের পর সোমনাথ চট্টোপাধ্যায়ই ছিলেন একমাত্র সর্বসম্মত স্পিকার। তাঁর মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top