News Flash

  • Home
  • Uncategorized
  • আবারও ভূমিকম্প মেক্সিকোতে, ৬.১ তীব্রতার কম্পনে দিশেহারা মানুষজন
Image

আবারও ভূমিকম্প মেক্সিকোতে, ৬.১ তীব্রতার কম্পনে দিশেহারা মানুষজন

মেক্সিকো সিটি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): সেপ্টেম্বরের আতঙ্ক ফিরিয়ে চার দিনের ব্যবধানে আবার ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো| স্থানীয় সময় অনুযায়ী গত শুক্রবার সন্ধ্যায় ৭.২ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মেক্সিকো| ভূমিকম্পের ঝাঁকুনিতে বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যাপকভাবে বিপর্যস্ত হয়েছে বিদ্যুত পরিষেবা| ৭.২ তীব্রতার ভূমিকম্পের আতঙ্ক এখনও মুছে যায়নি মেক্সিকোর মানুষজনের মানুষ থেকে| চার দিনের ব্যবধানে আবারও ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো| স্থানীয় সময় অনুযায়ী সোমবার সকালে ৬.১ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে মেক্সিকো| ভূকম্পন অনুভূত হয়েছে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতেও|
মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (মার্কিন ভূতাত্ত্বিক সর্বেক্ষণ) জানিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী সোমবার সকালে ৬.১ তীব্রতার ভূমিকম্পে কেঁপে মেক্সিকো| ভূমিকম্পের উত্সস্থল ছিল ওয়াক্সাকা থেকে ৪৩ কিলোমিটার (২৭ মাইল) পূর্বে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে| ৬.১ তীব্রতার ভূকম্পন অনুভূত হওয়া মাত্রই আতঙ্ক-প্রাণভয়ে বহু মানুষ ঘরবাড়ি থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ান| যদিও জোরালো এই কম্পনে এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি|
উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় (স্থানীয় সময় সন্ধ্যা ৫.৩৯ মিনিট) ৭.২ তীব্রতার জোরালা ভূকম্পন অনুভূত হয়ে মেক্সিকোতে| আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন স্থানীয়রা| ভূকম্পনের ঝাঁকুনিতে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিস্তীর্ণ এলাকাজুড়ে| ভূমিকম্পের কারণে প্রাণহানির কোনও খবর না থাকলেও, ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে একটি মিলিটারি হেলিকপ্টার ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে ১৩ জনের| ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি পরিদর্শনে বেরিয়ে ভেঙে পড়ে মেক্সিকোর আভ্যন্তরীণ মন্ত্রী আলফোন্সো নাভারেতে এবং ওহাকা প্রদেশের গভর্নর আলেজান্দ্রো মুরাতের চপারটি| মন্ত্রী, গভর্নর এবং অন্যান্য আরোহীরা প্রাণে বেঁচে গেলেও, ১৩ জনের মৃত্যু হয়েছে| প্রসঙ্গত, ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে উঠেছিল মেক্সিকো| সেবার ভূমিকম্পের ঝাঁকুনিতে লণ্ডভণ্ড মেক্সিকোয় মৃত্যু হয়েছিল ৩৭০ জনেরও বেশি মানুষের|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top