News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা ব্যাট-এর, ভেস্তে দিল সেনাবাহিনী
Image

ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা ব্যাট-এর, ভেস্তে দিল সেনাবাহিনী

জম্মু, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): ভারতীয় সেনাবাহিনীর সতর্ক প্রহরায় আবারও ব্যর্থ হল সন্দেহভাজনদের অনুপ্রবেশের চেষ্টা| রবিবার বিকেল ৫.২৫ মিনিট নাগাদ জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায়, সীমান্তের কাঁটাতার টপকে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা চালায় পাকিস্তানি বর্ডার অ্যাকশন টিম (ব্যাট)| তবে, ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা সতর্ক থাকায় সন্দেহভাজনদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে| পাকিস্তানি বর্ডার অ্যাকশন টিম (ব্যাট)-কে দেখা মাত্রই সেনাবাহিনীর জওয়ানরা গুলি চালালে সন্দেহভাজনরা পালিয়ে যায়| পরে ওই স্থান থেকে সন্দেহভাজন এক জঙ্গির দেহ উদ্ধার করেছে সেনাবাহিনী|
সেনাবাহিনীর ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, রবিবার বিকেল ৫.২৫ মিনিট নাগাদ জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায়, সীমান্তের কাঁটাতার টপকে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা চালায় পাকিস্তানি বর্ডার অ্যাকশন টিম (ব্যাট)| নিয়ন্ত্রণরেখা বরাবর সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই গুলি চালান প্রহরারত সেনা জওয়ানরা| এমতাবস্থায় আচমকাই গ্রেনেড ছুঁড়ে মারে পাকিস্তানি বর্ডার অ্যাকশন টিম (ব্যাট)| গ্রেনেড হামলায় আহত হয়েছেন তিনজন সেনা জওয়ান| এরপর ভারতীয় সেনাবাহিনী যোগ্য জবাব ফিরিয়ে দিলেন সন্দেহভাজন অনুপ্রবেশকারীরা পালিয়ে যায়| পরে ওই স্থান থেকে সন্দেহভাজন এক জঙ্গির দেহ উদ্ধার করেছে সেনাবাহিনী| নিহত জঙ্গি কোন সন্ত্রাসবাদী সংগঠনের তা এখনও পর্যন্ত জানা যায়নি|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top