News Flash

  • Home
  • Uncategorized
  • পরিবর্তন না প্রত্যাবর্তন – আজ মতদান
Image

পরিবর্তন না প্রত্যাবর্তন – আজ মতদান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারি৷৷  রবিবার ২৯২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে৷ রবিবাসরীয় দিনে জনাদেশ পরিবর্তন নাকি

শনিবার আগরতলা উমকান্ত মাঠ থেকে ভোটকর্মীরা ভোটগ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা দেন৷ ছবি নিজস্ব৷

প্রত্যাবর্তনের পক্ষে তা জানা যাবে ৩ মার্চ৷ ১৮ ফেব্রুয়ারী রবিবার সকাল ৭টা থেকে শুরু হবে ভোট গ্রহণ৷ তা চলবে বিকেল ৪টা পর্যন্ত৷

রাজ্যে ৫৯টি বিধানসভা কেন্দ্রে আগামীকাল ভোট হবে৷ চড়িলাম কেন্দ্রে সিপিআইএম প্রার্থীর প্রয়াণে ঐ কেন্দ্রে আগামীকাল ভোট হবে না৷ আগামী ১২ মার্চ ওই কেন্দ্রে ভোট হবে৷  নির্বাচনকে ঘিরে সারা রাজ্যে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে৷ এরাজ্যে প্রতিবারই মানুষ উৎসবের মেজাজে নির্বাচনে অংশ নেন৷ রেকর্ড সংখ্যক ভোটার ভোট দেন৷ অতীতে নির্বাচনগুলিতে সারা দেশের এরাজ্যেই সবচেয়ে বেশি ভোটারের ভোট দেওয়ার রেকর্ড রয়েছে৷ এই রেকর্ড এবারও বজায় থাকবে বলে দাবি বিভিন্ন মহলের৷

নির্বাচনকে ঘিরে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে৷ নিরাপত্তা ব্যবস্থায় কোন ত্রুটি নেই বলে দাবি নির্বাচন দপ্তরের৷ শনিবার সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন আধিকারীক শ্রীরাম তরনীকান্তি বলেন, প্রতিটি বুথে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ নিরাপত্তা কর্মী সব জায়গায় পেট্রোলিং করছেন আইন শৃঙ্খলা রক্ষার জন্য৷ তিনি সব রাজনৈতিক দল, দলীয় কর্মীদের প্রতি আহ্বান জানান অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের জন্য তারা যেন সবধরণের সহযোগিতা করেন৷ তিনি জানান, নির্বাচনের পরও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী রাজ্যে থাকবেন আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার জন্য৷ তিনি জানান, সব ভোট গ্রহণ কেন্দ্রেই ওয়েবকাস্টিং এর ব্যবস্থা করা হয়েছে৷ এ নিয়ে কেউ যেন বিভ্রান্তি না ছড়ায়৷ প্রতিটি ভোটারের ভোটাধিকার গোপন থাকবে৷

এদিন তিনি জানান, ৫৯টি বিধানসভা কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২৫ লক্ষ ৩৬ হাজার ৫৮৯৷  তাতে পুরুষ ১২ লক্ষ ৮৬ হাজার ৪৫০ জন এবং মহিলা ১২ লক্ষ ১৫ হাজার ১২৮ জন৷ তৃতীয় লিঙ্গ ১১ জন৷ চড়িলাম বিধানসভা আসনে ভোট পিছিয়েছে৷ ওই কেন্দ্রে ভোটার রয়েছেন ৩৬ হাজার ৮২৪৷

তিনি জানান, রাজ্যে সর্বাধিক ভোটার রয়েছেন বাধারঘাট বিধানসভা কেন্দ্রে৷ এই কেন্দ্রে ভোটারের সংখ্যা ৫৭,৩৯৪ জন৷ অন্যদিকে সবচেয়ে কম ভোটার ৪৩ করবুক বিধানসভা কেন্দ্রে৷ মোট ৩৪,৬৯৯ জন৷ বাধারঘাট বিধানসভা কেন্দ্রেই সর্বাধিক ৭০টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে৷ অন্যদিকে, ১৯ চড়িলামে সর্বনিম্ন ৪০টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে৷ তিনি আরও জানান, এবারের নির্বাচনে মোট ভোট কেন্দ্র ৩,২১৪৷ মোট প্রার্থী ২৯৭ এবং মহিলা পরিচালিত ভোটকেন্দ্র ৪৭টি৷

শনিবার সকাল থেকেই ভোট কর্মীরা নিজ নিজ ভোট কেন্দ্রে রওয়ানা দেন৷ ভোট কর্মী এবং পুলিশ কর্মীরা এদিন ইভিএম এবং ভিভিপ্যাট নিয়ে নির্বিঘ্নেই ভোট কেন্দ্রে পৌছেছেন৷ তবে, গাড়ির অভাবে অনেককেই ভোট কেন্দ্রে যেতে অসুবিধার মুখে পড়তে হয়েছে৷

এদিকে, আজ মুখ্য নির্বাচন আধিকারীক জানিয়েছেন, ওয়েবকাস্টিং রাজ্যের সমস্ত বুথে থাকবে৷ ২৩৫০টি বুথে ওয়েবকাস্টিং অনলাইন হবে, বাকি বুথে অফলাইন ওয়েবাকাস্টিং হবে৷ তিনি জানান, প্রত্যেক বুথে ফিক্সড আইপি ক্যামরা বসানো হয়েছে এবং বুথের ভিডিও কেবল রিটার্নিং অফিসার, জেলা নির্বাচন আধিকারীক এবং মুখ্য নির্বাচন আধিকারীকের কার্যালয়ে দেখা যাবে এবং সংশ্লিষ্টরাই দেখতে পারবেন৷

রবিবার রাজ্যের অনেক নক্ষত্রের ভাগ্য নির্ণয় হবে৷ রাজ্য মন্ত্রিসভার সদস্য সহ একাধিক হেভিওয়েট নেতাদের জয় পরাজয় সম্পর্কে ভোটাররা ইভিএমে রায় দেবেন৷ পরিস্থিতি অনুযায়ী এবারের নির্বাচনে সেয়ানে সেয়ানে লড়াই হচ্ছে৷ তবে, ভোট বিভাজন উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ ৫৮ টি বিধানসভা আসনে ত্রিমুুখী লড়াই হচ্ছে৷ কাকড়াবন-শালগড়া বিধানসভা আসনে কংগ্রেস প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় সেখানে দ্বিমুখী লড়াই হবে৷ এই নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলির শীর্ষ নেতৃত্বদের রাতের ঘুম উবে গিয়েছে৷ সিপিএম ও বিজেপি উভয় দলই জয় পরাজয় নিয়ে ভীষণ চিন্তায় রয়েছে৷ একদিকে অস্তিত্বের, অন্যদিকে সম্মান রক্ষার লড়াই হবে রবিবার৷

অন্যান্যবারের তুলনায় এবার নির্বাচনী উন্মাদনায় অন্যচিত্র ফুটে উঠেছে৷ প্রধান বিরোধী রাজনৈতিক দল হিসেবে বিজেপির উত্থানে শাসক দলের সাথে লড়াই খুব সহজ হবে না বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ জয় নিয়ে সিপিএম ও বিজেপি উভয় দলই যথেষ্ট আত্মবিশ্বাসী৷ কিন্তু, গণদেবতা কাদের পক্ষে রায় দেন তা জানতে ৩ মার্চ পর্যন্ত অপেক্ষায় থাকবে রাজ্যের পাশাপাশি গোটা দেশও৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top