News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যাঙ্ক বেসরকারীকরণ, তোপ দাগলেন মন্ত্রী
Image

ব্যাঙ্ক বেসরকারীকরণ, তোপ দাগলেন মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর৷৷ ব্যাঙ্ক বেসরকারীকরণের কেন্দ্রীয় সরকারের উদ্যোগের বিরুদ্ধে তোপ দেগেছেন বাণিজ্যমন্ত্রী তপন চক্রবর্তী৷ বৃহস্পতিবার মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের মেগা ঋণ প্রদান অনুষ্ঠানে কেন্দ্রকে এমনভাবেই একহাত নিয়েছেন মন্ত্রী৷ ব্যাঙ্কে সুদের হার কমানো, রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলিকে কর্পোরেটমুখী করা সহ কেন্দ্র বিরোধী দীর্ঘ বত্তৃতায় বিজেপি’র নিন্দায় মুখর হয়েছেন তিনি৷ মন্ত্রীর মতে, ব্যাঙ্কগুলি বেসরকারী সংস্থায় পরিচালিত হলে মানুষের টাকার গ্যারান্টি থাকবেনা৷ আন্তর্জাতিক লগ্ণিকারী কর্পোরেটরা সুবিধা ভোগ করবেন৷ ক্ষতিগ্রস্থ হবে স্বল্প ও মাঝারি আমানতকারীরা৷ গ্রামীণ ব্যাঙ্কের ঋণ প্রদান অনুষ্ঠানে রাজ্যের অর্থনৈতিক মানদন্ড বিকাশে মন্ত্রীর বক্তব্যে কোন দিশা দেখাননি৷ পাশাপাশি বেকারদের কর্মসংস্থান থেকে চিটফান্ড কেলেঙ্কারী ইস্যুতেও কোন শব্দ উচ্চারণ করেননি মন্ত্রী৷ তাঁর মতে, বিজেপি শাসনে গরীব মানুষের অর্থনৈতিক বুনিয়াদ ভেঙ্গে চূড়মাড় হয়ে গিয়েছে৷ স্বভাব সুলভ দৃষ্টিভঙ্গিতে বেকারদের কর্মবিকাশ, স্ব-সহায়ক দলের সংখ্যা বৃদ্ধি, কেন্দ্রীয় বঞ্চনা জিইয়ে রেখে চাকরী প্রদান করার রাজ্য সরকারের গুণকীর্তন করে বক্তব্যের ইতি টেনেছেন বাণিজ্যমন্ত্রী তপন চক্রবর্তী৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top