News Flash

  • Home
  • Uncategorized
  • ভোটার তালিকায় গড়মিল, পিঠ বাঁচাতে লম্বা ছুটিতে মুখ্য নির্বাচন আধিকারীক
Image

ভোটার তালিকায় গড়মিল, পিঠ বাঁচাতে লম্বা ছুটিতে মুখ্য নির্বাচন আধিকারীক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর৷৷ লম্বা ছুটিতে গেলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারীক শ্রীরাম তরুণীকান্ত৷ সম্ভবত রাজ্য প্রশাসনের একাধিক আইএএস অফিসাররা ছুটি যাওয়ার সুযোগ খঁুজছেন৷ আর এই সমস্ত কিছুই হচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে৷ নির্বাচন দপ্তরের সাথে কথা বলে জানা গিয়েছে, পারিবারিক কারণে মুখ্য নির্বাচন আধিকারীক ছুটিতে গিয়েছেন৷ সূত্রের খবর আগামী ৫ জানুয়ারী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর সম্ভাব্য রাজনৈতিক জটিলতা এড়ানোর জন্যই লম্বা ছুটি নিয়েছেন শ্রীরাম তরুণীকান্ত৷ সূত্রের দাবি, ভূয়ো ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে কিছু অসংলগ্ণতা থেকে যাচ্ছে৷ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর বিরোধীরা এই ইস্যুতে সরব হবেন৷ সূত্রের খবর, রাজ্যের অধিকাংশ মহকুমা শাসকরা ভোটার তালিকায় গড়মিলে নিজেদের জড়াতে চাইছেন না৷ স্বাভাবিক ভাবেই ভোটার তালিকা নিয়ে কোন গড়মিল ধরা পড়লে এর দায় মুখ্য নির্বাচন আধিকারীককেই বহন করতে হবে৷
সম্প্রতি সাংবাদিক সম্মেলনে বিজেপি রাজ্য প্রভারী ঘোষণা দিয়েছিলেন আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্য প্রশাসনের ভূমিকা হবে নিরপেক্ষ৷ এই নিরপেক্ষতাকে নিয়েই প্রশাসনের শীর্ষ আধিকারীকরা মহাফ্যাসাদে পড়েছেন৷ সূত্রের খবর, নির্বাচনের দায়িত্ব কোন আইএএস অফিসার নিতে চাইছেন না৷ এমনকি নির্বাচনের প্রাক মুহুর্তে এবং নির্বাচন চলাকালীন একপেশে প্রশাসনিক কাজকর্ম করতে চাইছেন না ঐ আধিকারীকরা৷ স্বাভাবিকভাবেই, দায়িত্ব এড়ানোর ক্ষেত্রে লম্বা ছুটিতে যাওয়াই সুবিধাজনক বলে মনে করছেন ঐ আধিকারীকরা৷ সূত্রের খবর, ইতিমধ্যে ছুটির দরখাস্তও জমা দিয়েছেন একাধিক আইএএস আধিকারীক৷ ফলে, আগামীদিনে প্রশাসন চালাতে গিয়ে রাজ্য সরকার নানা জটিলতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে৷ শুধু তাই নয়, নির্বাচনে প্রশাসনিক যন্ত্রকে ব্যবহার করার ক্ষেত্রেও শাসক দল হোঁচট খেতে পারে বলে মনে করছেন তথ্যভিজ্ঞ মহল৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top