News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের কর্মচারীদের ১ শতাংশের বেশী জুটছে না মহার্ঘ্য ভাতা
Image

রাজ্যের কর্মচারীদের ১ শতাংশের বেশী জুটছে না মহার্ঘ্য ভাতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ঠা ডিসেম্বর ৷৷ কর্মচারীদের ভাগ্যে মহার্ঘ্য ভাতা ১ শতাংশের বেশি আপাতত জুটছে না৷ কারণ এই ১ শতাংশ মিটিয়ে দিতেই রাজ্য সরকারের অতিরিক্ত ব্যয় বহন করতে হবে বার্ষিক ৭৮ কোটি টাকা৷ সোমবার মহাকরণে একথা জানালেন অর্থমন্ত্রী ভানুলাল সাহা৷ সাথে তিনি স্বীকার করেছেন, পে এন্ড পেনশান রিভিশন কমিটির সুপারিশ মোতাবেক রাজ্যে সরকারী কর্মচারী ও পেনশনার্সদের বেতন ভাতা বৃদ্ধি হলেও, তাদের কিছুটা লোকসান হয়েছে৷
এদিন অর্থমন্ত্রী বলেন, সাধ্যের মধ্যে থেকেই কর্মচারীদের দাবী দাওয়া যতটা সম্ভব ততটা মিটিয়ে দেওয়া হয়েছে৷ তিনি বলেন, নতুন বেতন কাঠামোতে মহার্ঘ্য ভাতা মিশে গেছে ঠিকই কিন্তু ০৩৭ শতাংশ বুস্টার দেওয়া হয়েছে৷ ফিটম্যান্ট ফেক্টার ২২৫ এর বিষয়ে অর্থমন্ত্রী বলেন, বেসিকের সাথে গ্রেড-পে ১৮৮ এবং বুস্টার ০৩৭ এই ফর্মুলাতে নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে৷ তিনি জানান, বেতন কাঠামো পুনর্বিন্যাসের আগে কর্মচারীরা ৮৮ শতাংশ মহার্ঘ্য ভাতা পেতেন৷ আপাতদৃষ্টিতে মনে হতেই পারে বেতন কাঠামো পুনর্বিন্যাসে সরকারী কর্মচারী এবং পেনশনার্সরা কেবল মাত্র বকেয়া মহার্ঘ্য ভাতা পুরোটা পেয়েছেন৷ কিন্তু অর্থমন্ত্রীর দাবী কেন্দ্রের ১২৫ শতাংশ মহার্ঘ্য ভাতা হিসাব রাজ্যের ক্ষেত্রে খাটেনা৷ তিনি বলেন, মহার্ঘ্য ভাতা ১০০ শতাংশ হিসেবেই রাজ্য হিসেব করে থাকে৷ সে অনুযায়ী বেতন ভাতা পুনর্বিন্যাসের আগে সরকারী কর্মচারী ও পেনশনার্সদের ১২ শতাংশ মহার্ঘ্য ভাতা বকেয়া ছিল৷
অর্থমন্ত্রী বলেন, কেন্দ্রের অনুরূপ মহার্ঘ্য ভাতা দিতে রাজ্য সরকারগুলি বাধ্য নয়৷ কারণ, অর্থ কমিশন রাজ্যের ক্ষেত্রে মহার্ঘ্য ভাতা দেওয়া বাধ্যতামূলক করেনি৷ কমিশনের নির্দেশিকায় বলা রয়েছে সাধ্যের মধ্যে থেকেই রাজ্যগুলি মহার্ঘ্য ভাতা প্রদান করবে৷ অর্থমন্ত্রী বলেন, কেন্দ্রের সাথে মহার্ঘ্য ভাতায় সাযুজ্য রাখতে গেলে গ্যাপ গ্রেন্ট বাবদ অর্থ কমিশনকে রাজ্যগুলিকে প্রচুর টাকা দিতে হবে৷ তাই মহার্ঘ্য ভাতা রাজ্যের ক্ষেত্রে বাধ্যতামূলক করেনি কমিশন৷
অর্থমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার ১ জানুয়ারী ২০১৬ থেকে নতুন বেতন কাঠামো চালু করেছে৷ সে মোতাবেক ২০১৬ সালের জুলাইতে ২ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেছে৷ ফের গত জানুয়ারীতে আরো ২ শতাংশ মহার্ঘ্য ভাতা দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ কিন্তু, জুলাইতে মাত্র ১ শতাংশ মহার্ঘ্য ভাতা দিতে পেরেছে কেন্দ্র৷ এদিন অর্থমন্ত্রী বিদ্রুপের সুরে বলেন, কেন্দ্রেরও আয়ের উৎস ক্রমশ কমছে, তাই নতুন বেতন কাঠামো চালু করার পর দুইবার ২ শতাংশ করে মহার্ঘ্য ভাতা দিলেও গত জুলাইতে তা কমে ১ শতাংশে দাঁড়িয়েছে৷ অর্থমন্ত্রী বলেন, রাজ্যেরও আর্থিক অবস্থা সুবিধাজনক অবস্থানে নেই৷ তাই সবের্বাচ্চ ১ শতাংশ মহার্ঘ্য ভাতা দেওয়া রাজ্যের পক্ষে সম্ভব হবে৷ তিনি বলেন, বেতন কাঠামো পুনর্বিন্যাসে বাজেটে ৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল৷ কিন্তু তা বেড়ে দাঁড়িয়েছে ১৪৩০ কোটি টাকা৷ ফলে বিরাট আর্থিক বোঝা বহন করতে গিয়ে মহার্ঘ্য ভাতা ১ শতাংশের অতিরিক্ত দেওয়া রাজ্যের পক্ষে সম্ভব হবে না৷ তবে এদিন তিনি স্বীকার করেন, পে এন্ড পেনশান রিভিশন কমিটির সুপারিশ মোতাবেক রাজ্যের সরকারী কর্মচারী ও পেনশনার্সদের বেতন ভাতা বৃদ্ধি হলেও, কিছুটা তাদের লোকসান হয়েছে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top