News Flash

Image

কাটোয়ায় বাস উলটে জখম ৫৫

কাটোয়া, ৪ ডিসেম্বর (হি.স.) : কাটোয়া থেকে মোরবাঁধ যাওয়ার পথে বাস উলটে জখম হল ৫৫ জন। এদের মধ্যে ৩৫ জন পড়ুয়া রয়েছে। সোমবার কাটোয়া থেকে মোরবাঁধ যাওয়ার পথে মাথরুনের কাছে উলটে যায় বাসটি। যাত্রীদের উদ্ধার করে সিঙ্গট গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘড়িতে তখন দেড়টার কাছাকাছি। দ্রুত গতিতেই বাসটি যাচ্ছিল। হঠাৎ মাথরুনের কাছে বাসের সামনে একটি টাটা সুমো চলে আসে। তাকে ওভারটেক করতে যায় বাসের চালক। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উলটে যায়। স্থানীয়রা প্রথমে বাসের জানালা ভেঙে যাত্রীদের উদ্ধার করে। এদের মধ্যে নাজমা ও ফ্যান্সি খাতুন, মনসা হালদার সহ একাধিক পড়ুয়া ছিল। স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিল তারা। দুর্ঘটনার জেরে পরীক্ষা দিতে পারেনি। তবে কাটোয়ার মহকুমাশাসকর সৌমেন পাল জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত ছাত্রছাত্রীদের আলাদা করে পরীক্ষার ব্যবস্থা করা হবে। জানা গিয়েছে, আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। তাঁদের কাটোয়া মহকুমা হাসপাতাল ও বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, চালকের দোষে এই দুর্ঘটনা ঘটেছে। কৈচর থানার পুলিশ বেশ কিছুক্ষণ ঘটনাস্থানে ছিল। উদ্ধার কাজে তারাও হাত লাগায়। এছাড়াও সেখানে যায় মঙ্গলকোট ব্লক প্রশাসনের প্রতিনিধিরা। বাসের চালক পলাতক।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top