News Flash

  • Home
  • Uncategorized
  • মিশরে এনকাউন্টার, নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম ৫ জঙ্গি
Image

মিশরে এনকাউন্টার, নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম ৫ জঙ্গি

কায়রো, ৪ ডিসেম্বর (হি.স.): মিশরের শার্কিয়া গর্ভনরেটে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হল পাঁচ আতঙ্কবাদী| স্থানীয় প্রশাসন সূত্রের খবর, গোপন সূত্রের খবর পাওয়া যায় শার্কিয়া গর্ভনরেটের রমজান রোডের বেলবিয়াস-১০-এ লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন আতঙ্কবাদী| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে জঙ্গি দমন অভিযান চালায় নিরাপত্তা বাহিনী| এনকাউন্টারে খতম হয়েছে পাঁচ আতঙ্কবাদী| নিহত জঙ্গিরা কোনও সন্ত্রাসবাদী সংগঠনের তা এখনও পর্যন্ত জানা যায়নি| উল্লেখ্য, গত ২৪ নভেম্বর মিশরের উত্তর সিনাইয়ে রাজধানী শহর আর-আরিশের ৪০ কিলোমিটার পশ্চিমে আল-রউদা মসজিদে শক্তিশালী বিস্ফোরণ হয়| ভয়াবহ বিস্ফোরণে ২৩৫ জনের মৃত্যু হয়েছে| আহত হয়েছিলেন অন্তত ১০৯ জন| ভরা মসজিদে নমাজপাঠের সময় ওই হামলা চালানো হয়| মসজিদে জঙ্গি হামলার পরই থেকেই পাল্টা জঙ্গি নিধন অভিযান চালায় নিরাপত্তা বাহিনী| এবার শার্কিয়া গর্ভনরেটে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হল পাঁচ আতঙ্কবাদী| প্রসঙ্গত, মিশরে জঙ্গি হামলার ঘটনা দিন দিন ক্রমশ বেড়েছে চলেছে|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top