কায়রো, ৪ ডিসেম্বর (হি.স.): মিশরের শার্কিয়া গর্ভনরেটে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হল পাঁচ আতঙ্কবাদী| স্থানীয় প্রশাসন সূত্রের খবর, গোপন
সূত্রের খবর পাওয়া যায় শার্কিয়া গর্ভনরেটের রমজান রোডের বেলবিয়াস-১০-এ লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন আতঙ্কবাদী| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে জঙ্গি দমন অভিযান চালায় নিরাপত্তা বাহিনী| এনকাউন্টারে খতম হয়েছে পাঁচ আতঙ্কবাদী| নিহত জঙ্গিরা কোনও সন্ত্রাসবাদী সংগঠনের তা এখনও পর্যন্ত জানা যায়নি| উল্লেখ্য, গত ২৪ নভেম্বর মিশরের উত্তর সিনাইয়ে রাজধানী শহর আর-আরিশের ৪০ কিলোমিটার পশ্চিমে আল-রউদা মসজিদে শক্তিশালী বিস্ফোরণ হয়| ভয়াবহ বিস্ফোরণে ২৩৫ জনের মৃত্যু হয়েছে| আহত হয়েছিলেন অন্তত ১০৯ জন| ভরা মসজিদে নমাজপাঠের সময় ওই হামলা চালানো হয়| মসজিদে জঙ্গি হামলার পরই থেকেই পাল্টা জঙ্গি নিধন অভিযান চালায় নিরাপত্তা বাহিনী| এবার শার্কিয়া গর্ভনরেটে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হল পাঁচ আতঙ্কবাদী| প্রসঙ্গত, মিশরে জঙ্গি হামলার ঘটনা দিন দিন ক্রমশ বেড়েছে চলেছে|

মিশরে এনকাউন্টার, নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম ৫ জঙ্গি
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

















