নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর৷৷ সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের দাবী জানালেন তাঁর পরিবার৷ শনিবার
সাংবাদিক সম্মেলনে প্রয়াত সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের স্ত্রী সীমা দত্ত ভৌমিক, ছেলে সমীপ দত্ত ভৌমিক, ভাই সুজিৎ দত্ত ভৌমিক এবং বোন দেবযানী দত্ত ভৌমিক বলেন, রাজ্য সরকারের গঠিত সিটের উপর তাঁদের আস্থা নেই৷ একমাত্র সিবিআই তদন্ত হলে ঘটনার প্রকৃত সত্য বেড়িয়ে আসবে এবং দোষীর শাস্তি দেওয়া সম্ভব হবে৷ প্রয়াত সাংবাদিকের স্ত্রী বলেন, যারা খুন করেছে সেই পুলিশের তদন্তে তাঁদের আস্থা নেই৷ তাই তিনি সিবিআই তদন্তের দাবি জানান৷ সাথে হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়েছেন৷ প্রয়াত সাংবাদিকের ছেলে বলেন, যেভাবে এই হত্যাকাণ্ডের তদন্ত এগুচ্ছে তাতে সহজে ন্যায় মিলবে বলে তিনি মনে করছেন না৷ সিবিআই তদন্ত হলেই ন্যায় মিলবে বলে তিনি দাবি করেন৷ প্রয়াত সাংবাদিকের ভাই বলেন, প্রকৃত দোষীর শাস্তি হোক তা রাজ্য সরকার চাইলে সিবিআইতে আপত্তি করছে কেন৷ তাঁদের বক্তব্য এই হত্যা কাণ্ডের পেছনে বিরাট রহস্য লুকিয়ে রয়েছে৷ কারণ, প্রয়াত সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের ময়না তদন্তের রিপোর্ট পরিবারের হাতে এখনো দেওয়া হয়নি৷ ময়না তদন্তের রিপোর্ট নিয়ে কেন গোপনীয়তা অবলম্বন করছে রাজ্য সরকার সেই প্রশ্ণ এদিন সাংবাদিক সম্মেলনে প্রয়াত সাংবাদিকের সদস্যরা তুলেছেন৷ প্রয়াত সাংবাদিকের ভাই জানিয়েছেন, তাঁদের মা এই হত্যা কাণ্ডের সিবিআই তদন্ত হোক তা চাইছেন৷
সাংবাদিক সুদীপ হত্যার সিবিআই চাইলেন স্বজনরা
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

















