News Flash

  • Home
  • Uncategorized
  • সাংবাদিক সুদীপ হত্যার সিবিআই চাইলেন স্বজনরা
Image

সাংবাদিক সুদীপ হত্যার সিবিআই চাইলেন স্বজনরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর৷৷ সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের দাবী জানালেন তাঁর পরিবার৷ শনিবার সাংবাদিক সম্মেলনে প্রয়াত সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের স্ত্রী সীমা দত্ত ভৌমিক, ছেলে সমীপ দত্ত ভৌমিক, ভাই সুজিৎ দত্ত ভৌমিক এবং বোন দেবযানী দত্ত ভৌমিক বলেন, রাজ্য সরকারের গঠিত সিটের উপর তাঁদের আস্থা নেই৷ একমাত্র সিবিআই তদন্ত হলে ঘটনার প্রকৃত সত্য বেড়িয়ে আসবে এবং দোষীর শাস্তি দেওয়া সম্ভব হবে৷ প্রয়াত সাংবাদিকের স্ত্রী বলেন, যারা খুন করেছে সেই পুলিশের তদন্তে তাঁদের আস্থা নেই৷ তাই তিনি সিবিআই তদন্তের দাবি জানান৷ সাথে হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়েছেন৷ প্রয়াত সাংবাদিকের ছেলে বলেন, যেভাবে এই হত্যাকাণ্ডের তদন্ত এগুচ্ছে তাতে সহজে ন্যায় মিলবে বলে তিনি মনে করছেন না৷ সিবিআই তদন্ত হলেই ন্যায় মিলবে বলে তিনি দাবি করেন৷ প্রয়াত সাংবাদিকের ভাই বলেন, প্রকৃত দোষীর শাস্তি হোক তা রাজ্য সরকার চাইলে সিবিআইতে আপত্তি করছে কেন৷ তাঁদের বক্তব্য এই হত্যা কাণ্ডের পেছনে বিরাট রহস্য লুকিয়ে রয়েছে৷ কারণ, প্রয়াত সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের ময়না তদন্তের রিপোর্ট পরিবারের হাতে এখনো দেওয়া হয়নি৷ ময়না তদন্তের রিপোর্ট নিয়ে কেন গোপনীয়তা অবলম্বন করছে রাজ্য সরকার সেই প্রশ্ণ এদিন সাংবাদিক সম্মেলনে প্রয়াত সাংবাদিকের সদস্যরা তুলেছেন৷ প্রয়াত সাংবাদিকের ভাই জানিয়েছেন, তাঁদের মা এই হত্যা কাণ্ডের সিবিআই তদন্ত হোক তা চাইছেন৷

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top