News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনীয়ায় ফের তিন নাইজেরিয়ার যুবক গ্রেপ্তার, বিভিন্ন মহলে জল্পনা
Image

বিলোনীয়ায় ফের তিন নাইজেরিয়ার যুবক গ্রেপ্তার, বিভিন্ন মহলে জল্পনা

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২ ডিসেম্বর৷৷ ফের বিলোনীয়ায় ধরা পড়ল তিন নাইজেরিয়ার নাগরিক৷ শনিবার বিলোনীয়া থানার পুলিশ ঐ তিনজনকে স্থানীয় এক ব্যক্তির বাড়ি থেকে গ্রেপ্তার করেছে গোপন সংবাদের ভিত্তিতে৷ ধৃতদের পুলিশ জোর জেরা শুরু করেছে৷ তারা কি উদ্দেশ্যে এখানে এসেছে এনিয়ে চলছে জোর জল্পনা৷ সংবাদে প্রকাশ বিলোনীয়া থানার পুলিশের কাছে গোপন সূত্রে সংবাদ যায় যে বিলোনীয়ার ভারতপুর ব্লকের অধীন মণিকাঞ্চন পাড়ার পবিত্র দেবনাথের বাড়িতে তিনজিন নাইজেরিয়ান নাগরিক অবস্থান করছে৷ এই খবরের ভিত্তিতে বিলোনীয়া থানার পুলিশ পবিত্র দেবনাথের বাড়িতে যায়৷ সেখানে গেলে পবিত্র দেবনাথ বাড়ি থেকে পালিয়ে যায়৷ আটক করা হয় তিনজন নাইজেরিয়ার নাগরিককে৷ তারা হলেন বিটা ছিবোজিগ ব্লেসিয়াস (২৭), তেলুফী এজেবেছা (৩০) এবং ইজোচাকো অলেবিও ডি (৩৫)৷ পুলিশ তাদের কাছ থেকে ভারতীয় টাকা, আমেরিকার ডলার এবং বাংলাদেশের সিম কার্ড উদ্ধার করেছে৷ তারা জানিয়েছে দিল্লী থেকে এখানে এসেছে৷ তবে কেন এসেছে এনিয়ে নানা প্রশ্ণ উঠেছে৷ অন্যদিকে, বিলোনীয়াতে গত এক বছরে প্রায় ২৫ জন নাইজেরিয়ার নাগরিক গ্রেপ্তার হয়েছে৷ তাতে বিভিন্ন মহলে গভীর উদ্বেগ প্রকাশ করা হচ্ছে৷

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top