নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২ ডিসেম্বর৷৷ ফের বিলোনীয়ায় ধরা পড়ল তিন নাইজেরিয়ার নাগরিক৷ শনিবার বিলোনীয়া থানার পুলিশ ঐ
তিনজনকে স্থানীয় এক ব্যক্তির বাড়ি থেকে গ্রেপ্তার করেছে গোপন সংবাদের ভিত্তিতে৷ ধৃতদের পুলিশ জোর জেরা শুরু করেছে৷ তারা কি উদ্দেশ্যে এখানে এসেছে এনিয়ে চলছে জোর জল্পনা৷ সংবাদে প্রকাশ বিলোনীয়া থানার পুলিশের কাছে গোপন সূত্রে সংবাদ যায় যে বিলোনীয়ার ভারতপুর ব্লকের অধীন মণিকাঞ্চন পাড়ার পবিত্র দেবনাথের বাড়িতে তিনজিন নাইজেরিয়ান নাগরিক অবস্থান করছে৷ এই খবরের ভিত্তিতে বিলোনীয়া থানার পুলিশ পবিত্র দেবনাথের বাড়িতে যায়৷ সেখানে গেলে পবিত্র দেবনাথ বাড়ি থেকে পালিয়ে যায়৷ আটক করা হয় তিনজন নাইজেরিয়ার নাগরিককে৷ তারা হলেন বিটা ছিবোজিগ ব্লেসিয়াস (২৭), তেলুফী এজেবেছা (৩০) এবং ইজোচাকো অলেবিও ডি (৩৫)৷ পুলিশ তাদের কাছ থেকে ভারতীয় টাকা, আমেরিকার ডলার এবং বাংলাদেশের সিম কার্ড উদ্ধার করেছে৷ তারা জানিয়েছে দিল্লী থেকে এখানে এসেছে৷ তবে কেন এসেছে এনিয়ে নানা প্রশ্ণ উঠেছে৷ অন্যদিকে, বিলোনীয়াতে গত এক বছরে প্রায় ২৫ জন নাইজেরিয়ার নাগরিক গ্রেপ্তার হয়েছে৷ তাতে বিভিন্ন মহলে গভীর উদ্বেগ প্রকাশ করা হচ্ছে৷

বিলোনীয়ায় ফের তিন নাইজেরিয়ার যুবক গ্রেপ্তার, বিভিন্ন মহলে জল্পনা
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

















